Yoga for back pain

সারা ক্ষণ ডেস্কে বসে পিঠে ব্যথা বাড়ছে, সারবে সহজ কিছু আসন অভ্যাসেই

একটানা বসে ল্যাপটপ বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে ঘাড় ও পিঠে ব্যথা হয়। তা ছাড়া কাজের চাপে চিন্তা ও উদ্বেগও বাড়ে। ব্যথা কমানোর সহজ ব্যায়াম আছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৮:১৪
Try These Easy Yoga Poses to Ease Your Back Pain Naturally

পিঠের ব্যথা কমবে সহজ ব্যায়ামে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

চল্লিশের কোঠা পার করেছেন কী করেননি, পিঠে-কোমরে ব্যথা এসে থাবা বসাতে শুরু করেছে? বিশেষ করে যাঁদের ঘণ্টার পর ঘণ্টা ধরে বসে কিংবা দাঁড়িয়ে কাজ করতে হয়, তাঁদের জীবনে শোয়া-বসা-চলার মতো পিঠের ব্যথাও যেন প্রাত্যহিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যথা যখন অল্পসল্প সমস্যা করছে, তখন ব্যথানাশক ওষুধ খেয়ে সামাল দেন অনেকে। কিন্তু যখন ওষুধ আর কাজ করে না এবং ব্যথাও ক্রনিক হতে শুরু করে, তখন চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া গতি থাকে না। ব্যথা কমানোর সহজ পদ্ধতি হল যোগাসন।

Advertisement

মার্জারাসন

মার্জারাসন অনেকটা বিড়াল মতো ভঙ্গিমার আসন। অফিসে বসে যাঁরা ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন, তাঁদের জন্য এই আসন উপযোগী। আসনটি করার জন্য হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে মাটিতে বসতে হবে। দুই হাতের তালু ও হাঁটুতে ভর দিতে হবে। এ বার শ্বাস নিতে নিতে মাথা উপরের দিকে তুলুন। এই সময়ে পেটের দিক কিছুটা নীচে নেমে যাবে ও পিঠ অবতল হয়ে থাকবে। এ বার শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উঁচু করুন, মাথা নীচের দিকে ঝুঁকে থাকবে। এতে পিঠ ও গলায় টান পড়বে।

সিটেড স্পাইনাল টুইস্ট

চেয়ারে সোজা হয়ে বসুন। পা মাটিতে স্থির রাখুন। এ বার ডান হাত দিয়ে চেয়ারের পিছনের অংশ ধরুন এবং শরীরকে ডানদিকে ঘোরান। ১০ সেকেন্ড ধরে রেখে বাঁ দিকেও একই কাজ করুন।

সুপ্ত মৎস্যেন্দ্রাসন

পিঠ ও কোমরের ব্যথা ভোগালে এই আসনটি অভ্যাস করতে পারেন। প্রথমে শবাসনে শুতে হবে। শরীর টানটান থাকবে। এ বার ডান হাঁটু মুড়ে বাঁ হাত দিয়ে ডান হাঁটুটিকে ধরে আপনার বাঁ দিকে নিয়ে যান। অর্থাৎ, শরীরের বাঁ দিকে মোচড় দিন। একই ভাবে অন্য পায়েও একই ভাবে আসনটি করুন। এতে পিঠ ও কোমরের পেশির স্ট্রেচিং হবে, ব্যথা তাড়াতাড়ি কমে যাবে।

Advertisement
আরও পড়ুন