Confidence Lack

আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন ক্রমশ? কোন ভিটামিনের অভাবে হচ্ছে এমন?

আত্মবিশ্বাস কমে যেতে পারে বিশেষ এক ভিটামিনের অভাবেও। অনেকেই তা বিশ্বাস করতে নাও পারেন। নিজের প্রতি বিশ্বাস হারানোর নেপথ্যে রয়েছে ভিটামিনের ঘাটতি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ২০:০৭
symbolic image.

ছবি: সংগৃহীত।

বয়সের সঙ্গে সঙ্গে জীবনের জটিলতা বাড়তে থাকে। বা়ড়তে থাকে দ্বন্ধ। কোনটা করবেন, কোনটা করবেন না সেটাও অনেক সময় গুলিয়ে যায়। আত্মবিশ্বাসের অভাব ঘটে। তবে মনের এই অস্থিরতা শুধু যে ব্যক্তিগত টানাপড়েনের কারণে হয়, তা কিন্তু নয়। আত্মবিশ্বাস কমে যেতে পারে বিশেষ এক ভিটামিনের অভাবেও। অনেকেই তা বিশ্বাস করতে নাও পারেন। তবে গবেষণা জানাচ্ছে, ভিটামিন বি১২-এর অভাবে অনেক সময় এমন হয়।ভিটামিন বি১২ শরীরের অত্যন্ত উপকারী একটি উপাদান। সাধারণত বয়স্ক এবং যাঁরা নিরামিষ খান, ভিটামিন বি১২-এর অভাব ঘটে তাঁদের।

Advertisement

এই ভিটামিন মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। শরীরে একবার ভিটামিন বি ১২-এর অভাব হলে এমন কিছু উপসর্গ দেখা যায়, যা চিরস্থায়ী। গবেষকদের মতে, দীর্ঘ দিন ধরে শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে স্নায়ুতন্ত্রের যে ক্ষতি হয়, পরবর্তী কালে শরীরে এই ভিটামিনের মজুত বাড়লেও সেই ঘাটতি মেটানো সম্ভব নয় ভিটামিন বি১২-এর অভাব ঘটলে অ্যালঝাইমার্সের সমস্যাও দেখা দিতে পারে। তাই ঝুঁকি এড়াতে ভিটামিন বি১২ যুক্ত খাবার বেশি করে খেতে হবে। কোন খাবারগুলি খাবেন?

নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে। প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি১২ থাকে। ডিম, বিভিন্ন ধরনের মাংস ও মেটে, সামুদ্রিক মাছের মতো খাবার ভিটামিন বি১২-এর সমৃদ্ধ উৎস। যাঁরা নিরামিষ খান, তাঁরা মাশরুম, দুধ, দই, চিজ অনায়াসে খেতে পারেন।

Advertisement
আরও পড়ুন