Yoga Poses

মনের চাপ কমবে যোগে, ধ্যানের চেয়েও সহজ পদ্ধতি শিখে নিন

মন তার আপন গতিতেই ছুটবে। দশ দিকেই তার নজর। এই মনকে ধরেবেঁধে বশে রাখা সহজ নয়। তবে এমন কিছু যোগাসন আছে, যা শরীরের পাশাপাশি মনও ভাল করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩
What are the health benefits of Siddhasana, or the Accomplished Pose

মানসিক চাপ, উদ্বেগ কমবে কোন আসনে? চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

সর্বক্ষণ মাথায় গিজগিজ করে হাবিজাবি চিন্তা? অল্পেই উদ্বেগ বাড়ে। মন সারাক্ষণই চঞ্চল, অস্থির। অহেতুক দুশ্চিন্তা, অতিরিক্ত উদ্বেগ কেবল মানসিক চাপই বাড়ায় না, মারাত্মক মানসিক রোগের কারণও হয়ে উঠতে পারে। তাই মানসিক চাপ থেকে রেহাই পাওয়া খুব জরুরি। সংসার, পেশা সামলাতে-সামলাতে মন ভাল থাকে না অনেক সময়েই। সামান্য বিষয় নিয়েও তখন উৎকণ্ঠা শুরু হয়। মন ভাল রাখার জন্য মেডিটেশন করার পরামর্শ দেন অনেকে। তবে তা সঠিক উপায়ে না করতে পারলে কোনও ফল হয় না। যোগাসনের সহজ এক পদ্ধতিতে মানসিক চাপ কমিয়ে ফেলা সম্ভব। সিদ্ধাসন বা 'পারফেক্ট পোজ়' তেমনই এক পদ্ধতি।

Advertisement

কী ভাবে করবেন?

১) প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে বসুন। পিঠ টানটান থাকবে। শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে নিন।

২) মেরুদণ্ড সোজা থাকবে, ঝুঁকে বসলে এই আসন হবে না।

৩) বাঁ পা ভাঁজ করে বাঁ হাঁটু ডান পায়ের কাফ মাসলের উপর রাখুন।

৪) একই ভাবে ডান পা ভাঁজ করে ডান হাঁটু বাঁ পায়ের কাফ মাসলের উপর রাখুন।

৫) এর পর দুই হাত হাঁটুর উপর রাখুন। জ্ঞান মুদ্রা করতে পারেন। তর্জনী ও বুড়ো আঙুল স্পর্শ করে এবং বাকি তিনটি আঙুল সোজা রাখতে হবে।

উপকারিতা:

মানসিক চাপ দূর হবে, অবসাদ কাটবে।

দুশ্চিন্তা কমবে, অনিদ্রার সমস্যা দূর হবে।

মনঃসংযোগ বৃদ্ধি হবে।

স্মৃতিশক্তি বাড়বে নিয়মিত এই আসন অভ্যাসে।

কারা করবেন না?

সায়াটিকার ব্যথা অতি তীব্র হলে বেশি ক্ষণ এ ভাবে পা মুড়ে বসা যাবে না।

আর্থ্রাইটিস থাকলে মাটিতে এই ভাবে বসা যাবে না।

হার্নিয়ার অস্ত্রোপচার হলে একটানা বসে আসনটি করা যাবে না।

Advertisement
আরও পড়ুন