Coffee Alternatives

ঘন দুধের কফি ছাড়তে পারছেন না? কালো কফিও পছন্দ নয়, বিকল্প হতে পারে কোন কোন পানীয়?

চাইলেও দুধ-চিনি দেওয়া কফি ছাড়তে পারছেন না। কালো কফিতেও তেমন রুচি নেই। তা হলে উপায়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৭:৪৫
What is a healthy alternative to coffee in the morning

কফির বিকল্প পানীয় কী কী হতে পারে? ছবি: ফ্রিপিক।

ঘন দুধ-চিনি দেওয়া কফি ছাড়া দিন শুরু হয় না অনেকের। কাজের মাঝেও ঘন ঘন কফিতে চুমুক দেন। এ দিকে চাইলেও দুধ-চিনি দেওয়া কফি ছাড়তে পারছেন না। কালো কফিতেও তেমন রুচি নেই। তা হলে উপায়?

Advertisement

সকালে হোক বিকেলে, কফির বদলে অন্য কিছু পানীয় বেছে নিতে পারেন, যা শরীর ডিটক্স করবে। কফির ক্যাফিন উপকারী। পরিমিত মাত্রায় খেলে তা শরীরের উপকারেই লাগে। তবে যদি ঘন ঘন দুধ-কফিতে চুমুক দেন, তা হলে লাভের বদলে ক্ষতিই বেশি হবে। সে ক্ষেত্রে এমন পানীয় বেছে নিতে হবে, যা কফির নেশা কাটাতে পারে এবং শরীরের জন্যও উপকারী।

কফির বিকল্প হতে পারে কোন কোন পানীয়?

আদা-এলাচের পানীয়

এই পানীয়টি দ্রুত শরীর ও মনকে চাঙ্গা করবে। শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যেতেও সাহায্য করবে। এক গ্লাস জলে ২টি আদার টুকরো (১ ইঞ্চি মাপের), আধ চামচ এলাচের গুঁড়ো, আধ চামচ হলুদগুঁড়ো ও ২ চা-চামচ মধু মিশিয়ে নিন। পানীয়টি কিছু ক্ষণ ফ্রিজেও রেখে দিতে পারেন। সব উপকরণ মিশলে তার পর পান করুন।

কাঠবাদাম-খেজুরের ডিটক্স

সারা রাত ভিজিয়ে রাখতে হবে ১০-১২টা কাঠবাদাম ও ৫-৬টা খেজুর। সে সবের সঙ্গে আধ চামচ কাঁচা হলুদ বাটা, এক চিমটে এলাচগুঁড়ো, এক চা চামচ ঘি মেশাতে হবে। সবটা একসঙ্গে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে ভাল করে। পানীয়টি গ্লাসে ঢেলে, তার উপরে দিতে হবে এক চামচ মধু। এই পানীয় খেতে ভাল, কফির বদলে খেয়ে দেখতে পারেন।

পুদিনা-ধনেপাতা-দারচিনির পানীয়

এই পানীয় একাধারে শরীরকে ডিটক্স করে এবং এনার্জি ড্রিঙ্কেরও কাজ করে। পুদিনাপাতা, ধনেপাতা, মশলার মধ্যে আদা, দারচিনি, গোটা হলুদ, লবঙ্গ ইত্যাদি ভিজিয়ে এই ডিটক্স পানীয় তৈরি করা যায়। এই পানীয়ে এত বেশি অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে যে, তা অকালবার্ধক্যও রোধ করতে পারে।

Advertisement
আরও পড়ুন