Burn Out

অফিস থেকে বাড়ি ফিরে সমস্ত এনার্জি নষ্ট হয়ে যায়? পুরুষের এই সমস্যার সমাধান করতে কী করবেন?

পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ির জামাটি গলিয়ে গা এলাতেই ঘুম নেমে আসে চোখে। এ সমস্যায় ভুগছেন এ যুগের বহু পেশাদার। চিকিৎসা বিজ্ঞান বলছে এর কারণ বার্ন আউট অথবা হরমোনের ভারসাম্যহীনতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২

ছবি : সংগৃহীত।

কাজ থেকে বাড়ির ফেরার পর আর এক বিন্দু শক্তি অবশিষ্ট থাকে না শরীরে। সামান্য কাজও ভারী মনে হয় তখন। দিনের শেষে পরিবারের মানুষ বা প্রিয়জনের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং কথা বলার সুযোগ হয় ওই সময়েই। কিন্তু ইচ্ছে থাকলেও কথা বলতে পারেন না। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ির জামাটি গলিয়ে গা এলাতেই ঘুম নেমে আসে চোখে। এ সমস্যায় ভুগছেন এ যুগের বহু পেশাদার। চিকিৎসা বিজ্ঞান বলছে এর কারণ বার্ন আউট অথবা হরমোনের ভারসাম্যহীনতা। হারানো শক্তি এবং উদ্যম ফিরে পেতে কী করবেন?

Advertisement

১. বাড়ি ফেরার পর

অফিস থেকে ফিরেই সোফায় শুয়ে মোবাইল স্ক্রল করবেন না। এতে মস্তিষ্কের ক্লান্তি আরও বাড়ে। বাড়ি ফিরে আগে স্নান করে নিন। জল শরীরের তাপমাত্রা স্বাভাবিক করে এবং স্নায়ুগুলোকে শিথিল করে। এরপর ৫-১০ মিনিট কোনো ইলেকট্রনিক ডিভাইস ছাড়া চুপচাপ চোখ বন্ধ করে বসুন। একে বলে ‘মাইনাস ওয়ান’ টেকনিক, যা মস্তিষ্কের ক্লান্তি কমায়।

২. ক্যাফেইন থেকে বিরতি

বিকেলের দিকে বা অফিস থেকে ফেরার পথে চা-কফি খাওয়ার অভ্যাস থাকলে সেটি ত্যাগ করুন। কারণ, ক্যাফেইন সাময়িক চনমনে ভাব দিলেও পরে ঝট করে এনার্জি কমিয়ে দেয় এবং রাতের ঘুমে ব্যাঘাত ঘটায়। ফলে পরের দিন আরও বেশি ক্লান্তি লাগে।

৩. ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার

সারা দিনের কাজের চাপে শরীর থেকে খনিজ উপাদান কমে যায়, যা ক্লান্তির প্রধান কারণ। অফিস থেকে ফিরে ভাজাভুজি না খেয়ে এক গ্লাস ডাবের জল, একটি কলা বা এক মুঠো ভেজানো বাদাম খান। এটি আপনার পেশির ক্লান্তি দূর করে তাৎক্ষণিক শক্তি জোগাবে।

৪. ভিটামিন-ডি

সারা দিন এসির নীচে বা কৃত্রিম আলোয় কাজ করলে দেহঘড়ির ছন্দ নষ্ট হয়। দুপুরে অন্তত ১০ মিনিট রোদে হাঁটুন। শরীরে ভিটামিন-ডি-র অভাব হলে পুরুষদের টেস্টোস্টেরন কমে যায়, যার ফলে দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভূত হয়।

৫. কর্টিসল নিয়ন্ত্রণ

অফিসের কাজের টেনশন বাড়িতে বয়ে আনবেন না। স্ট্রেস হরমোন ‘কর্টিসল’ এনার্জি শুষে নেয়। বাড়ি ফিরে হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম করুন। এতে শরীরে ‘এন্ডোরফিন’ বা সুখী হরমোন নিঃসৃত হবে যা ক্লান্তি দূর করবে।

৬. ঘরোয়া পানীয় খান

অফিস থেকে ফিরে ক্লান্তি দূর করতে কৃত্রিম এনার্জি ড্রিংকের বদলে এই মিশ্রণটি পান করতে পারেন। এক গ্লাস ঈষদুষ্ণ জলে অর্ধেক লেবুর রস, সামান্য বিট নুন এবং এক চামচ মধু মিশিয়ে খান। এটি শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক করবে।

Advertisement
আরও পড়ুন