Curd Eating Mistakes

দুপুরের বদলে রাতের বেলা এক বাটি দই খাচ্ছেন? দিনের কোন সময় দই খাওয়া স্বাস্থ্যকর?

রোজ ডায়েটে দই রাখেন অনেকেই। তবে দই খাওয়া নিয়ে কিছু ধন্দও রয়েছে। খাবার খাওয়ার আগে না কি পরে— কখন দই খেলে মিলবে বেশি উপকার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪১
দিনের কোন সময় দই খাবেন?

দিনের কোন সময় দই খাবেন? ছবি: সংগৃহীত।

দই হজমে সাহায্য করে। যত্নে রাখে শরীর। কিন্তু ভুল সময়ে ও পদ্ধতিতে খেলে দেখা দিতে পারে বিপদ। টক দইয়ের প্রোবায়োটিক উপাদান লিভার সুস্থ রাখে। তেমনই কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে দই খেলে। অনেকেই দুধ খেতে পারেন না। সে ক্ষেত্রে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন দইয়ের উপর। দুধের তুলনায় দই অনেক বেশি সহজপাচ্য। তেল-মশলাদার খাবার খাওয়ার প্রবণতা রয়েছে অনেকেরই। কিন্তু টক দইয়ের ‘ফারমেন্টেড এনজ়াইম’ খাবার হজমের জন্য কার্যকর। বদহজম দূর করতেও সমান ভাবে কার্যকর এই দই। ভাল কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়াতে দইয়ের ভূমিকা অপরিসীম। মূত্রাশয়ের সংক্রমণের আশঙ্কা কমাতেও দইয়ের ভূমিকা যথেষ্ট। মোট কথা, শরীর ভাল রাখতে দই নিঃসন্দেহে উপকারী। কিন্তু দই খাওয়া নিয়ে কিছু ধন্দও রয়েছে। খাবার খাওয়ার আগে না কি পরে— কখন দই খেলে মিলবে বেশি উপকার?

Advertisement

অনেকেই দুপুরে খাওয়ার পর টক দই খান। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, দিনের বেলা দই খাওয়াই সবচেয়ে ভাল। এবং খাওয়ার পরেই খেতে পারেন দই। তবে সবচেয়ে ভাল হয়, যদি দিনের দু’টি খাবারের মাঝে দই খাওয়া যায়।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, রাতে দই না খাওয়াই ভাল। এর অবশ্য কারণ রয়েছে। কারণ, দইয়ে থাকে ‘হিস্টামিন’ নামক উপাদান। এই পদার্থটি কিন্তু মিউকাসের জন্ম দেয়। দই এমনিতেও ঠান্ডা প্রকৃতির। অতিরিক্ত মিউকাস নাসাপথে জমে নাক বন্ধ করে দিতে পারে রাতের বেলা। এ ছাড়াও দইয়ে বেশি মাত্রায় ফ্যাট আর প্রোটিনও থাকে। তাই রাতের বেলা হজম হতেও সমস্যা হয়। সা কারণে রাতে দই না খাওয়াই ভাল। দই খাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। দইয়ে এমনিতেই অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। ফলে দইয়ের সঙ্গে টকজাতীয় কোনও ফল খাবেন না। লেবু বা সাইট্রাস জাতীয় ফলের সঙ্গে ভুলেও টক দই খাবেন না। টক ফলের সঙ্গে তো বটেই, কোনও ফলের সঙ্গেই দই না খাওয়াই ভাল। অনেকেই বাজার থেকে দই কিনে খান। খুব ভাল হয়, যদি বাড়িতে তৈরি দই খেতে পারেন। তবে দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাবেন না। তাতে আদৌ কোনও উপকার পাওয়া যাবে কি না, সন্দেহ আছে।

Advertisement
আরও পড়ুন