Dream Interpretation

ঘুমের জগতে হানা দিয়েছেন ‘কূর্ম অবতার’! স্বপ্নে ধীর গতির এই প্রাণীর আগমন শুভ কাজে বিলম্বের ইঙ্গিত নয় তো?

প্রচলিত বিশ্বাস মতে, কোনও শুভ কাজে যাওয়ার আগে কচ্ছপ দেখা তো দূর, প্রাণীটির নামও মুখে আনতে নেই। আবার, অনেক সময় স্বপ্নেও উপস্থিত হন ‘কূর্ম অবতার’। সেটি শুভ না অশুভ, সে ব্যাপারে কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:৩৮

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ঘুমিয়ে স্বপ্ন দেখেন না, এমন মানুষ প্রায় নেই বললেই চলে। ঘুমের মধ্যে কখনও ঘটে কোনও ঘটনা, কখনও বা হানা দেয় কোনও প্রাণী। প্রচলিত বিশ্বাস মতে, কচ্ছপ হল ‘অযাত্রা’। অর্থাৎ, কোনও শুভ কাজে যাওয়ার আগে কচ্ছপ দেখা তো দূর, প্রাণীটির নামও মুখে আনতে নেই। তাহলেই নাকি সেই কাজের গতিও হয়ে যায় কচ্ছপের গতির মতো। সাফল্য রয়ে যায় অধরা। তবে, অনেক সময় স্বপ্নেও উপস্থিত হন ‘কূর্ম অবতার’। সেটি শুভ না অশুভ, সে ব্যাপারে কী বলছে জ্যোতিষশাস্ত্র, জেনে নিন—

Advertisement

স্বপ্নে কচ্ছপ দেখা শুভ এবং অশুভ দু’রকম ফলই দিতে পারে বলে জানাচ্ছেন শাস্ত্রবিদেরা। আপনি কচ্ছপকে স্বপ্নে কী অবস্থায় দেখছেন, তার উপর সেটি নির্ভর করছে।

  • যদি এমন স্বপ্ন দেখেন যে আপনি কচ্ছপ ধরছেন, তাহলে তা ইতিবাচক ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। জ্যোতিষমতে এর অর্থ হল, সাফল্য আর আপনার কাছে অধরা থাকবে না। আর্থিক লাভও হবে।
  • স্বপ্নে কচ্ছপকে সাঁতার কাটতে দেখাও খুব মঙ্গলজনক বলে জানাচ্ছেন জ্যোতিষবিদেরা। তাঁদের মতে, আপনি শীঘ্রই আপনার পরিশ্রমের সুফল পেতে চলেছেন। পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকবে।
  • স্বপ্নে যদি দেখেন কচ্ছপের কামড়ের কবলে পড়েছেন, তবে তা অত্যন্ত নেতিবাচক বলে জানাচ্ছে শাস্ত্র। পরিবারের কোনও সদস্যের অসুস্থতার বার্তা থাকতে পারে এই স্বপ্নে। কোনও ভাবে অসম্মানিত হওয়ার আশঙ্কাও রয়ে যাচ্ছে।
  • কচ্ছপ আপনাকে অনুসরণ করছে, এমন ঘটনা যদি ঘুমের জগতে আসে, তবে সেটি অশুভ লক্ষণ বলে জানাচ্ছেন শাস্ত্রবিদেরা। এটি দীর্ঘ কাল রোগে ভোগার ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। এ ছাড়া, দুর্ঘটনাও ঘটতে পারে। তাই এমন স্বপ্ন দেখলে পথেঘাটে চলার বিষয়ে সাবধান হতে বলছেন জ্যোতিষীরা।
Advertisement
আরও পড়ুন