—প্রতীকী ছবি।
কর্মক্ষেত্র হোক বা অনুষ্ঠানবাড়ি— পোশাকের সঙ্গে মানানসই এক জোড়া জুতো না হলে মন খুঁতখুঁত করে অনেকেরই। তবে শুধু রুচির বিষয়টিই নয়, জুতোর উপর নির্ভর করে আপনার ভাগ্যের ওঠাপড়াও। বলা ভাল, জুতোর রঙের ওপর। সঠিক রঙের জুতো না পরলে শুরু হয়ে যেতে পারে দুঃসময়। কেননা, জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব এবং ছায়াগ্রহ রাহুর সঙ্গে বিশেষ ভাবে সম্পর্কিত মানুষের পা। জ্যোতিষবিদদের মতে, জুতোর ভুল রং জীবনে চলার পথে বাধা সৃষ্টি করতে পারে। এমনকি, এই দু’টি গ্রহ রুষ্ট হওয়ার ফলে জীবনে চরম অশান্তি নেমে আসার আশঙ্কাও রয়েছে।
জ্যোতিষমতে, কালো, বাদামি কিংবা সাদা— জুতো কেনার সময় এই তিনটির মধ্যে যে কোনও একটি রং বেছে নিন। এই রংগুলির প্রভাবে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং মন ইতিবাচক ভাবনায় ভরে থাকে। তবে, একটা বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরি। আপনার জন্মছকে যদি শনিগ্রহ দুর্বল থাকে, তবে কোনও মতেই কালো জুতোয় পা গলাবেন না। এর ফলে হিতে বিপরীত হতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র।