What to buy on Akshaya tritiya 2026

অগ্নিমূল্য বাজারে সোনা অধরা? বিকল্প হিসাবে অক্ষয় তৃতীয়ায় সুলভে কোন ৭ বস্তু কিনলে ভাগ্য সহায় হবে জানেন কী?

প্রচলিত বিশ্বাস, অক্ষয় তৃতীয়ায় সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ-সমৃদ্ধি লাভ হয়। পবিত্র দিনটিতে সোনা, নিদেনপক্ষে রুপো কেনাকে শুভফলদায়ী বলে মনে করা হয়ে থাকে। কিন্তু আকাশছোঁয়া দামের কারণে তা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে। জ্যোতিষমতে, এমন কিছু সামান্য মূল্যের জিনিস রয়েছে যেগুলি কিনলে, সৌভাগ্য অধরা থাকবে না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:০০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই। হিন্দুরা এই দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসাবে মনে করে থাকেন। এই দিন ধনদেবী লক্ষ্মীর পুজো করলে আর্থিক অবস্থার উন্নতি হয় বলে প্রচলিত বিশ্বাস। তাঁর আশীর্বাদে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশেষ এই দিনে কিছু কিনলে দীর্ঘ কাল সুখ লাভ করা যায় বলে বিশ্বাস। পবিত্র দিনটিতে সোনার মুদ্রা বা গয়না, রুপোর বাসন কেনার ফলে সম্পদ বহু গুণে বৃদ্ধি পায় বলে মনে করা হয়ে থাকে। কিন্তু আকাশছোঁয়া দামের কারণে সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে এই দুই ধাতু। তবে, জ্যোতিষশাস্ত্রে রয়েছে এর সমাধান। এমন কিছু জিনিস রয়েছে যেগুলি কিনলে, সৌভাগ্য আসবে পরিবারের সদস্যদের জীবনে। আর দামও নাগালের মধ্যে।

Advertisement

জেনে নিন সেগুলি কী কী—

  • অক্ষত চাল: অক্ষয় তৃতীয়ার দিনে সামান্য পরিমাণে হলেও চাল কিনুন। একটি চালও যেন ভাঙা না থাকে, কেনার সময় সে বিষয়ে সতর্ক থাকবেন। এতে অর্থ উপার্জনের ক্ষেত্রে ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
  • কড়ি: শুভ এই দিনটিতে ৫ অথবা ১১টি কড়ি কিনুন। এর পর এতে কেশর এবং হলুদবাটা মাখিয়ে নিন। পুজোর সময় দেবী লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। পুজো হয়ে গেলে পর একটি লাল কাপড়ে মুড়ে এগুলিকে টাকা রাখার জায়গায় রেখে দিন। কড়িকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। তাই অর্থলাভের জন্য এটি উৎসর্গ করা অত্যন্ত কার্যকরী হবে বলে বিশ্বাস।
  • মাটির ঘড়া: পবিত্র দিনটিতে একটি নতুন মাটির ঘড়া কিনুন। জলপূর্ণ ঘড়া পুজোয় দান করলে জীবনে সমৃদ্ধি আসে বলে বিশ্বাস। ঘড়াটি যেন কখনও খালি না হয় সে দিকে বিশেষ নজর দিন, কেননা খালি ঘড়া দারিদ্রের লক্ষণ।
  • হলুদরঙা দ্রব্য: কাঁচা হলুদ কিনে তা লক্ষ্মীদেবীর পুজোয় অর্পণ করুন, পুজোশেষে সেই হলুদ লাল কাপড়ে বেঁধে আলমারি বা সিন্দুকে রেখে দিন। এতেও ধনবৃদ্ধি হয় বলে মনে করা হয়। এ ছাড়া, পুজোর নৈবেদ্য দেওয়ার জন্য হলুদ রঙের মিষ্টি এবং মা লক্ষ্মীকে অর্পণের জন্য হলুদ রঙের কাপড় কেনার ফলেও দেবীর আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় বলে মনে করেন তাঁর ভক্তেরা।
  • যব ও ছোলার ডাল: যবকে সোনার সমতুল্য বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। আবার, ছোলার ডাল দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় যব ও ছোলার ডাল কিনলে তা সোনা কেনার মতোই শুভ ফল দেয় বলে প্রচলিত বিশ্বাস।
Advertisement
আরও পড়ুন