Vastu tips for living room

পিছু ছাড়ছে না দুর্ভাগ্য? বসার ঘরে এখনই টাঙান ৪ বিশেষ ছবি, ঘটবে শুভ পরিবর্তন! লাভ পাবেন হাতেনাতে

যদি বাড়িতে তুচ্ছ কারণে প্রায়ই অশান্তি হয়, পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, তাহলে বাস্তুদোষ থাকতে পারে। বেছে নিন এমন কিছু বাস্তুসম্মত ছবি, যা আনন্দের অনুভূতি দেবে, মন শান্ত করবে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৬:৪৫

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ বসার ঘর। অতিথিরা এসে এই ঘরেই বসেন। তাই একে সকলেই সাজিয়ে তোলেন অত্যন্ত যত্ন নিয়ে। বাড়ির সদস্যদের রুচির ছাপ থাকে বিশেষ এই ঘরে। তবে শুধুমাত্র অন্দরসজ্জার দিকে নজর রাখাই যথেষ্ট নয়। ঘরটি সাজানোর সময় বাস্তুশাস্ত্রে নির্দেশিত বিধিগুলি মেনে চলাও অত্যন্ত জরুরি। এর ফলে বাড়ির বাসিন্দাদের উন্নতি হবে, পরিবারে শান্তি বজায় থাকবে।

Advertisement

যদি বাড়িতে তুচ্ছ কারণে প্রায়ই অশান্তি হয়, পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, তাহলে বাস্তুদোষ থাকতে পারে। বাস্তুমতে, বসার ঘরে কিছু নির্দিষ্ট ছবি টাঙানো অত্যন্ত শুভ। জেনে নিন বসার ঘরে কোন কোন ছবি রাখা মঙ্গল—

  • ১। সাতটি ঘোড়া: বসার ঘরের দেওয়ালে সাতটি সাদা ঘোড়ার দৌড়োনোর ছবি রাখা বিশেষ ফলদায়ী বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। এই ছবি উত্তর দিকে থাকলে ভাল, তবে তা সম্ভব না হলে পূর্ব দিকেও লাগানো যেতে পারে। ছবির ঘোড়াগুলির পিছনে শান্ত সমুদ্রের দৃশ্য থাকলে, তা আরও শুভ বলে মনে করা হয়। এতে বাড়ির পরিবেশ প্রাণবন্ত ও ইতিবাচক থাকে।
  • ২। রঙিন ফুল বা প্রাকৃতিক দৃশ্য: বাস্তুশাস্ত্র অনুযায়ী, বসার ঘরে সূর্যোদয়, পাহাড়, নদী ইত্যাদি প্রাকৃতিক দৃশ্যের ছবি থাকাও অত্যন্ত ভাল। এ ছাড়া রঙিন ফুলের ছবি পরিবারের সদস্যদের আনন্দ, উৎসাহ এবং আত্মবিশ্বাস বাড়ায়।

৩। জলে ভাসমান মাছ: জলে সাঁতার কাটছে এমন মাছের ছবিও বসার ঘরের ক্ষেত্রে খুব মঙ্গলদায়ক বলে বিশ্বাস। বাস্তুশাস্ত্র মতে, এই ধরনের ছবি উত্তর দিকে টাঙানো সবচেয়ে ভাল, না হলে পূর্ব দিকেও রাখা যেতে পারে। জীবন্ত মাছ গতিশীলতার প্রতীক, এই ছবি নেতিবাচকতা দূর করে বাড়িতে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে।

৪। ঝরনা বা সমুদ্র: বাস্তুমতে, বসার ঘরে ঝরনা, সমুদ্র বা প্রবাহমান জলের ছবি রাখা শুভ। এই ধরনের ছবি মনকে শান্ত রাখে এবং বাড়ির পরিবেশকে ইতিবাচক করে তোলে। তবে কখনওই উগ্র জলধারার ছবি রাখবেন না, তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বসার ঘরে ছবি টাঙানোর সময় কিছু বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাগ, যুদ্ধ, দুঃখ বা অন্য কোনও বিষাদময় ভাব প্রকাশ করে, এমন ছবি কখনও রাখা উচিত নয়, তা ঘরের পরিবেশে খারাপ প্রভাব ফেলতে পারে। সব সময় এমন ছবি বেছে নিন, যা আনন্দ, শান্তি ও সুখের অনুভূতি দেয়, দেখলেই মন ভাল হয়ে যায়।

Advertisement
আরও পড়ুন