Numerology Prediction

কেউ ২০ পেরিয়েই, কারও ৩০-এর পর! ভিন্ন মানুষ সফলতার হাতছানি পান ভিন্ন বয়সে, জানান দেয় জন্মসংখ্যা

শাস্ত্র জানাচ্ছে, সফলতা সকলের ক্ষেত্রে একই সময়ে আসে না। কেউ কম বয়সেই উঁচু পদে পৌঁছে যান, কারও ক্ষেত্রে অন্যদের তুলনায় বেশি সময় লাগে। সবটাই নির্ভর করে ভাগ্যের উপর।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৮:২৭

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সফলতা প্রাপ্তির তাগিদ কমবেশি সকলের মধ্যেই থাকে। স্কুল-কলেজের গণ্ডি পেরোনোর পর থেকেই আমরা ছুটতে শুরু করি আয়োন্নতির পিছনে। কোন কাজে গেলে দ্রুত সফলতা প্রাপ্তি হতে পারে সেই চেষ্টা করে যাই। একই সঙ্গে আয় বৃদ্ধিরও চেষ্টা করি। এ ক্ষেত্রে দেখা যায় সমবয়সি অনেকেই সহজে এমন জায়গায় পৌঁছে যাচ্ছেন যা আপনার ধরাছোঁয়ার বাইরে। এমন হলে মনখারাপ হওয়া ভুল কিছু নয়। কিন্তু শাস্ত্র জানাচ্ছে, সফলতা সকলের ক্ষেত্রে একই সময়ে আসে না। কেউ কম বয়সেই উঁচু পদে পৌঁছে যান, কারও ক্ষেত্রে অন্যদের তুলনায় বেশি সময় লাগে। সবটাই নির্ভর করে ভাগ্যের উপর। এ ছাড়া জন্মসংখ্যার হিসাবেও কোন মানুষ কোন বয়সে সফলতার মুখ দেখবেন সে বিষয়ে একটা ধারণা দেওয়া যায়। সে সম্বন্ধে জেনে নিন।

Advertisement

সংখ্যাতত্ত্ব অনুযায়ী কে কোন বয়সে সফলতার স্বাদ পেতে পারেন?

১: সাধারণত ২২ থেকে ২৮ বছর বয়সের মধ্যে পেশাজীবনে কোনও বড় সুযোগ পান ১ জন্মসংখ্যার জাতিকারা। এর পর এঁদের আর ফিরে তাকাতে হয় না।

২: ২ জন্মসংখ্যার ব্যক্তিদের ক্ষেত্রে ২৪ থেকে ৩০ বছর বয়সের মধ্যবর্তী সময়কালকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই সময় পেশাজীবনে ঢিলেমি দিলে সেই ফল এঁদের আজীবন ভোগ করতে হয়।

৩: সংখ্যাতত্ত্ব মতে, ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা একটু দেরিতে সফল হন। ২৭ থেকে ৩২-এর মধ্যে এঁরা পেশাজীবনে দারুণ কোনও সুযোগ পান। সেই সুযোগের ফল দীর্ঘস্থায়ী হয়।

৪: ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারাও দেরিতে সফলতার স্বাদ পান। ৩০-এর আগে এঁদের কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ৩০-৩৬ বছর বয়সের মধ্যে এঁদের পেশাজীবনে বড় পরিবর্তন আসতে দেখা যায়, যা এঁদের সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে সাহায্য করে।

৫: ২১-২৭ বছর বয়সেই সফলতার স্বাদ পেয়ে যান ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। তেমনটাই জানাচ্ছে সংখ্যাতত্ত্ব। অর্থ সংক্রান্ত কোনও চিন্তা কাছে ঘেঁষে না। চাকরি জীবনে অত্যন্ত সুখী হন এঁরা।

৬: ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ২৫ থেকে ৩১ বছর বয়সের মধ্যে পেশাক্ষেত্রে দারুণ কোনও সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যায়। তার পর এঁদের আর চাকরি সংক্রান্ত চিন্তায় ভুগতে হয় না।

৭: একটু বেশি বয়স হলেও, ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সফলতা স্থায়ী হয়। ২৮ থেকে ৩৪-এর মধ্যে এঁরা পেশাজীবনে দারুণ পরিবর্তন দেখতে পান। তার পর আর এঁদের ফিরে তাকাতে হয় না।

৮: ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সাফল্য একটু দেরিতে আসে। ৩২-৪০ বছর বয়সের মধ্যে এঁরা সফলতার হাতছানি পান বলে মনে করা হয়। ধৈর্য ধরে এগিয়ে চললে এঁরা পরিশ্রমের ফল পান।

৯: সংখ্যাতত্ত্ব মতে, ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা ২৬ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে সফল হওয়ার সুযোগ পান। আর্থিক ক্ষেত্রেও দেখা যায় সুপরিবর্তন।

Advertisement
আরও পড়ুন