Astro Tips

রুটি বানানোর পর বেলন-চাকি অপরিষ্কার রাখা যাবে না, বদলে জিনিসটি দিয়ে করুন বিশেষ উপায়, সৌভাগ্যের উদয় হবে!

বেলন-চাকির সঙ্গে আমাদের সুখ-সমৃদ্ধি জড়িয়ে রয়েছে বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। বেলন-চাকি দিয়ে করা বেশ কিছু বাস্তু টোটকা আমাদের জীবনে খুবই কাজে আসতে পারে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১২:৪০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ভারতীয় রান্নাঘরের অপরিহার্য বস্তু হল বেলন-চাকি। সাধারণত রুটি, লুচি, পরোটা বেলার কাজে এই জিনিস আমরা ব্যবহার করে থাকি। তবে এর বাইরেও বেলন-চাকির আরও নানা গুণ রয়েছে। বেলন-চাকির সঙ্গে আমাদের সুখ-সমৃদ্ধি জড়িয়ে রয়েছে বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। বেলন-চাকি দিয়ে করা বেশ কিছু বাস্তু টোটকা আমাদের জীবনে খুবই কাজে আসতে পারে। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

টোটকা:

১) বেলন-চাকি সব সময় বুধবার এবং বৃহস্পতিবার কেনা উচিত। শনিবার এবং মঙ্গলবার একেবারেই বেলন-চাকি কিনতে নেই।

২) শনিবার রাতে চাকির উপর দুই ফোঁটা সর্ষের তেল দিয়ে উল্টো করে রেখে দিন। এর ফলে ঘরে লক্ষ্মী স্থায়ী হতে শুরু করে এবং আটকে থাকা অর্থ দ্রুত ফেরত পাওয়া যায়।

৩) রুটি বেলার সময় যেন কোনও ভাবেই বেলন-চাকিতে শব্দ না হয় সে দিকে নজর রাখতে হবে। বেলন-চাকিতে শব্দ হওয়া আর্থিক ক্ষতির কারণ হতে পারে এবং বাড়িতে নেতিবাচকতা সৃষ্টি হতে পারে।

৪) চাকির উপর সিঁদুরের সাতটা ফোঁটা দিয়ে সাদা সর্ষের কাছে রেখে দিন। এতে ঘরের যে কোনও বাধা দূর হয় এবং বন্ধ ভাগ্যের তালা খুলে যায়।

৫) ব্যবহার করার পর বেলন-চাকি সব সময় পরিষ্কার করে ধুয়ে রাখা উচিত। অপরিষ্কার রাখলে বাস্তুদোষ সৃষ্টি হয়।

৬) বুধবার একটা পাত্রে কয়েকটা তুলসীপাতা এবং একটা কয়েন রেখে তার উপর বেলন-চাকি উল্টো করে রেখে দিন। এর ফলে টাকা জলের মতো খরচ হওয়া বন্ধ হয় এবং অভাব-অনটন আসে না।

৭) বেলন-চাকি ব্যবহারের পর তা কখনওই গ্যাস অভেনের খুব কাছাকাছি রাখবেন না।

Advertisement
আরও পড়ুন