Indications of Mahadev’s Blessings

নিয়মিত শিবের পুজো করেও ভাগ্যের হাল বদলাচ্ছে না? জীবনের পাঁচ সামান্য পরিবর্তনে বুঝবেন প্রসন্ন হয়েছেন মহাদেব

বহু মানুষই নিয়মিত শিবের উপাসনা করেন। যদিও ফলপ্রাপ্তি হচ্ছে কি না তা বুঝতে না পারায় অনেকেই হতাশ হয়ে যান। শাস্ত্র জানাচ্ছে, জীবনে বিশেষ কিছু লক্ষণ দেখা গেলে বুঝতে হবে যে মহাদেব আপনার পুজোয় তুষ্ট হয়েছেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৬
shiva

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করা বিশেষ কঠিন কোনও বিষয় নয়। নিষ্ঠাভরে শিবের আরাধনা করলেই তাঁর কৃপা লাভ করা যায়। তবে দরকারের সময় তাঁকে ডাকলেন, বাকি সময় ফিরে তাকালেন না, এমনটা করলে শিবের আশীর্বাদ প্রাপ্তি ঘটবে না। উল্টে তিনি আপনার উপর রুষ্ট হতে পারেন। মহাদেব সামান্য বেলপাতা, ধুতরো, আকন্দ ও নীলকণ্ঠ ফুলেই খুশি হন। তাঁর পুজোয় বিশেষ কিছুর প্রয়োজনও পড়ে না। বহু মানুষই নিয়মিত শিবের উপাসনা করেন। যদিও ফলপ্রাপ্তি হচ্ছে কি না তা বুঝতে না পারায় অনেকেই হতাশ হয়ে যান। শাস্ত্র জানাচ্ছে, জীবনে বিশেষ কিছু লক্ষণ দেখা গেলে বুঝতে হবে যে মহাদেব আপনার পুজোয় তুষ্ট হয়েছেন। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

মহাদেব তুষ্ট হলে জীবনে কোন লক্ষণগুলি দেখা যায়?

রাগ কমে যাওয়া: আগের মতো আর চট করে কথায় কথায় মাথা গরম হয়ে যায় না। রাগ নিজের নিয়ন্ত্রণে রাখতে শেখা খুবই ভাল একটি লক্ষণ। এর মানে মহাদেব আপনার উপাসনায় তুষ্ট হয়েছেন। তিনি আপনাকে পথ দেখাচ্ছেন সফলতার। প্রচণ্ড অশান্তির মুহূর্তেও মনে শান্তিভাব বিরাজ করবে।

অহংবোধ না থাকা: মহাদেবের আশীর্বাদ সঙ্গে থাকলে নানা ক্ষেত্রে সফলতা প্রাপ্তি হওয়া স্বাভাবিক। কিন্তু বিশাল কিছু করে ফেলার পরও অপরকে ছোট করার মনোভাব নিজের মধ্যে না আসা মানে বুঝতে হবে ভোলেবাবা আপনার সহায় হয়েছেন। শিবের আশীর্বাদ যাঁদের সঙ্গে থাকে, অহঙ্কার তাঁদের কাছে ঘেঁষতে পারে না।

পশুপ্রেম: হৃদয়ে পশুপ্রেম থাকার অর্থ মহাদেবের কৃপা সঙ্গে থাকা। মহাদেবের আর এক নাম পশুপতি, কারণ তিনি জগতের সমস্ত পশুপাখির রক্ষাকর্তা। যে মানুষের মনে বিশেষ পশুপ্রেম নেই, তাঁর যদি হঠাৎ পশুপাখির প্রতি ভালবাসা জন্মায় তা হলে বুঝে নিতে হবে যে শিবের কৃপাদৃষ্টি আপনার উপর পড়েছে।

দানধ্যানের প্রতি আকর্ষণ: জীবনে অর্থকষ্ট থাকা সত্ত্বেও গরিব-দুঃখীদের প্রতি কষ্টের উদ্ভব হওয়া এবং তাঁদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করাও মহাদেবের কৃপা লাভের লক্ষণ। এমনটা হলে বুঝবেন আপনার ভাগ্য শীঘ্রই বদলাতে চলেছে। যে ব্যক্তি সর্বদা যে কোনও পরিস্থিতিতে অপরের সাহায্যের জন্য এগিয়ে যান, মহাদেব কখনও তাঁর থেকে মুখ ফিরিয়ে থাকেন না।

অল্পেই সন্তুষ্ট হওয়া: প্রায় প্রতিটি মানুষেরই জীবনে অনেক কিছু করার আকাঙ্ক্ষা থাকে। তবে সব আকাঙ্ক্ষা সব সময় পূরণ হয় না। কিন্তু কুড়িয়ে পাওয়া চার আনায় সকলে খুশি হতে পারেন না। তবে আপনার মনে যদি ছোটখাটো প্রাপ্তিতেই প্রবল খুশির সৃষ্টি হয়, তা হলে বুঝবেন সামনে আপনার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। অল্পে খুশি হওয়াও মহাদেবের বরপ্রাপ্তির অন্যতম লক্ষণ।

Advertisement
আরও পড়ুন