Shami Plant Astrology

শনিদেবের প্রিয় শমীগাছ বাড়িতে রাখার গুণ অনেক! বিশেষ এই উদ্ভিদের কাছে রাখা নিষিদ্ধ পাঁচ জিনিস, অন্যথায় ঘটে অমঙ্গল

বিশেষ কিছু জিনিস রয়েছে যা শমীগাছের কাছে রাখতে নেই। অন্যথায় শনিদেব রুষ্ট হন। জীবনে কষ্টের শেষ থাকে না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৮:২৯

ছবি: এআই সহায়তায় তৈরি।

শনিদেবের প্রিয় গাছ শমী। অনেকের কাছেই এ কথা অজানা। বাড়িতে শমীগাছ রাখার ফলে শনিদেবের কৃপা লাভ হয়। তবে যে হেতু এ গাছের সঙ্গে গ্রহরাজ সম্পর্কিত তাই বাড়িতে শমীগাছ রাখার ক্ষেত্রে মানা প্রয়োজন গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। বিশেষ কিছু জিনিস রয়েছে যা শমীগাছের কাছে রাখতে নেই। অন্যথায় শনিদেব রুষ্ট হন। জীবনে কষ্টের শেষ থাকে না। শমীগাছের কাছে কোন জিনিসগুলি রাখা অনুচিত, জেনে নিন।

Advertisement

শমীগাছের কাছে কী কী রাখা যাবে না?

  • শমীগাছের কাছে আবর্জনা রাখা যাবে না। গাছটির আশপাশ পরিষ্কার রাখতে হবে। এর কাছে ময়লা ফেলার পাত্র রাখাও নিষিদ্ধ।
  • চামড়ার তৈরি কোনও জিনিস, জুতো শমীগাছের কাছে রাখা নিষেধ। অন্যথায় রুষ্ট হন শনিদেব।
  • কাঁটাযুক্ত কোনও গাছ কখনও শমীগাছের পাশে রাখতে যাবেন না। এর ফলে এই গাছের ইতিবাচক প্রভাব নষ্ট হবে।
  • প্লাস্টিকের খালি বালতি বা পাত্র শমীগাছের নিকট রাখা মানা। এর ফলে সংসারে আর্থিক সঙ্কটের সৃষ্টি হয়।
  • শমীগাছের আশপাশে কখনও ভেজা কাপড় শুকোতে দেওয়া যাবে না। এর ফলে বাড়ির সৌভাগ্য কমে যেতে পারে এবং শনিদেবের কৃপাও বাধাগ্রস্ত হতে পারে।
Advertisement
আরও পড়ুন