Astro Tips

দাম্পত্যে আর আগের মতো প্রেম নেই? নিমপাতার তিক্ততায় ফিরবে সম্পর্কের মাধুর্য! কী করতে হবে?

দাম্পত্যকলহ হয়তো সম্পূর্ণ মিটিয়ে দেওয়া সম্ভব নয়, তবে জ্যোতিষশাস্ত্রে সাংসারিক সমস্যা মেটানোর নানা টোটকার কথা বলা রয়েছে। তার মধ্যে সহজ একটি টোটকা যদি নিষ্ঠাভরে পালন করা যায় তা হলে সাংসারিক অশান্তির পরিমাণ কিছুটা হলেও কমবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭
couple

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বর্তমান পরিস্থিতিতে দাম্পত্যকলহ যেন অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যেকার মনোমালিন্য বাড়তে বাড়তে তা আদালতের চত্বর ছুঁয়ে ফেলছে। সংসার মানেই দু’জনে মিলেমিশে চলতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। সংসারে যদি দু’জন মানুষ পরস্পরকে সম্মান না করেন, সে ক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে। দাম্পত্যকলহ হয়তো সম্পূর্ণ ভাবে মিটিয়ে দেওয়া সম্ভব নয়, তবে জ্যোতিষশাস্ত্রে সাংসারিক সমস্যা মেটানোর নানা টোটকার কথা বলা রয়েছে। তার মধ্যে সহজ একটি টোটকা যদি নিষ্ঠাভরে পালন করা যায় তা হলে সাংসারিক অশান্তির পরিমাণ কিছুটা হলেও কমবে। স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধন দৃঢ় হবে।

Advertisement

টোটকা:

সবার প্রথমে একটা পাত্রে বেশি কয়েকটি নিমপাতা ও জল নিয়ে বেশ কিছু ক্ষণ ধরে ফোটাতে হবে। জলের রং সবুজ না হওয়া পর্যন্ত এই কাজটি করতে হবে। তার পর নিমপাতা ফোটানো জল ঠান্ডা করে গোলাপজলের সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় ভাল করে সেই মিশ্রণ ছিটিয়ে দিন, তার পর ঘুমোতে যান। এই টোটকাটা বাড়ির মহিলারা করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। যদি মহিলারা এই টোটকা করতে না পরেন, সে ক্ষেত্রে পুরুষেরা করলেও ফল মিলবে। টানা ৪৩ দিন এই কাজটি করতে হবে।

ফলাফল:

১) এই টোটকা করলে শুধুমাত্র যে দাম্পত্যকলহ মিটে যাবে তা নয়, আরও নানা দিক থেকে ভাল ফল পাবেন।

২) পরিবারের সকল সদস্যদের মধ্যে খুব ভাল মিলমিশ লক্ষ করা যাবে।

৩) আর্থিক দিকেও উন্নতি করতে পারবেন।

৪) সংসার সুখ-শান্তিতে ভরে উঠবে।

Advertisement
আরও পড়ুন