Salt Ritual

রাতে ঘুমোতে যাওয়ার আগে নুন দিয়ে করতে হবে সহজ এক টোটকা, জীবন সুখশান্তিতে ভরবে, অশুভ শক্তি পিছু ছাড়বে

জীবনকে সহজ ছন্দে ফেরানোর জন্য শাস্ত্রে নানা টোটকার উল্লেখ রয়েছে। তবে সকলের পক্ষে সময় নিয়ে সে সমস্ত টোটকা পালন করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে দিনশেষে ঘুমোতে যাওয়ার আগে সহজ এক টোটকা পালন করলেই মিলবে সুফল।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৭:০০
sleep

ছবি: এআই সহায়তায় তৈরি।

গোটা দিনটা আমাদের নানা ধরনের ঘটনার মধ্যে দিয়ে কাটাতে হয়। এর ফলে দিনশেষে ক্লান্তি গ্রাস করে। অনেক সময় পর্যাপ্ত ঘুমের পরও সেই ক্লান্তি থেকে রেহাই পাওয়া যায়। তার মধ্যেই চলে আসে নতুন দিন, নতুন ঘটনা। অনেক ক্ষেত্রে আবার অতিরিক্ত চাপের ফলে অনিদ্রার সমস্যাতেও ভোগেন অনেকে। যদিও জীবনকে সহজ ছন্দে ফেরানোর জন্য শাস্ত্রে নানা টোটকার উল্লেখ রয়েছে। তবে সকলের পক্ষে সময় নিয়ে সে সমস্ত টোটকা পালন করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে দিনশেষে ঘুমোতে যাওয়ার আগে সহজ এক টোটকা পালন করলেই মিলবে সুফল। এর ফলে সমস্ত ক্লান্তি দূর হবে। নেগেটিভ শক্তির কবল থেকেও রেহাই মিলবে। কী করতে হবে, জেনে নিন।

Advertisement

টোটকা:

ঘুমোতে যাওয়ার আগে একটা কাচের বাটি নিন। সেটিতে কানা পূর্ণ করে নুন রাখুন। এ বার সেই বাটিটি মাথার কাছে রেখে ঘুমোতে চলে যান। পর দিন সকালে নুনটি বাড়ির বাইরে ফেলে দিন। টানা সাত দিন উপায়টি পালন করুন। আট নম্বর দিন থেকে তফাত বুঝতে পারবেন। জীবন থেকে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি উধাও হয়ে যাবে। নিজেকে অনেকটা হালকা লাগবে।

Advertisement
আরও পড়ুন