Vastu Tips

বাড়ির সিঁড়ির উপর নির্ভর করে ভাগ্যের ওঠা-পড়া! সদর দরজার সামনে ক’টা সিঁড়ি রাখা উচিত? খোঁজ দিলেন জ্যোতিষী

সিঁড়ি যদি কোনও ভাবে ভুল নিয়মে তৈরি হয় তা হলে বাড়ির মানুষদের উপর বিশেষ প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্রে সিঁড়ি নিয়ে বেশ কিছু তথ্যের উল্লেখ রয়েছে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১১:৪৭
staircase

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সিঁড়ি যেহেতু নীচ থেকে উপর দিকে ওঠে, তাই এই দিকে বিশেষ নজরের প্রয়োজন। শাস্ত্রমতে, ভাগ্যের ওঠানামা অনেকটাই বাড়ির সিঁড়ির উপর নির্ভর করে। সিঁড়ি যদি কোনও ভাবে ভুল নিয়মে তৈরি হয় তা হলে বাড়ির মানুষদের উপর বিশেষ প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্রে সিঁড়ি নিয়ে বেশ কিছু তথ্যের উল্লেখ রয়েছে। বাড়িতে সিঁড়ি তৈরির সময় সেই তথ্যগুলো মেনে চলতে পারলে খুবই শুভ ফল লাভ করা যায়। এ ছাড়া বাড়ির সদর দরজায় অনেকের সিঁড়ি থাকে। সেই সিঁড়ি সংখ্যায় ক’টা থাকা উচিত বা কেমন হওয়া উচিত সেটা জেনে রাখাও প্রয়োজন।

Advertisement

বাড়ির সদর দরজার সিঁড়ি কেমন হওয়া উচিত?

বাড়ির সদর দরজার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত। কারণ এতে জড়িয়ে রয়েছে আমাদের ভাল বা খারাপ থাকা। বাড়ির সদর দরজায় ভুল করেও তিনটের কম সিঁড়ি করা যাবে না। তিনটে বা তার বেশি সিঁড়ি বানাতে হবে।

কোন দিকে সিঁড়ি তৈরি করা সঠিক?

বাড়ি তৈরির সময় বিশেষ নজর দিতে হবে যে সিঁড়ি যেন বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকে হয়। এই দুই দিক বাদে অন্যান্য দিকে সিঁড়ি তৈরি করা শুভ নয়।

সিঁড়ি সংখ্যায় ক’টা হওয়া উচিত?

বাড়িতে সিঁড়ির সংখ্যা ৩, ৬, ৮, ১২, ১৫ এবং ১৮টা হওয়া উচিত। এর থেকে বেশি সিঁড়ি বানানো উচিত নয়।

বাড়ির কোন কোণে সিঁড়ি থাকা ভাল নয়?

বাড়ির ঈশান কোণে কোনও মতেই সিঁড়ি করা উচিত নয়। এতে টাকাপয়সার সমস্যা আসে।

Advertisement
আরও পড়ুন