Vastu Tips

বাড়িতে নিত্য অশান্তি, সন্তানের সঙ্গে অকারণ ঝামেলা! ফেং শুই না জেনে ঘরে এই জিনিসগুলি রাখলেই হবে ঘোর অমঙ্গল

ঘরের মধ্যে অব্যবহারযোগ্য জিনিস রাখলেই তার ফলে মন ভারাক্রান্ত হয়ে পড়ে। বাড়িতে নিত্য অশান্তি দেখা দেয়। পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক সম্পর্কও খারাপ হতে থাকে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১১:৪৯

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ফেং শুই অনুযায়ী, বাড়িতে রাখা প্রতিটি জিনিসই পারিপার্শ্বিক পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। সেই প্রভাব মানুষের ব্যক্তিজীবনেও পড়ে। বাড়িতে অশান্তি, নেতিবাচকতা বা মানসিক চাপ দূর করতে ফেং শুই বিশেষজ্ঞেরা কিছু নির্দিষ্ট জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলার পরামর্শ দেন। পরিবেশ যত পরিষ্কার ও গোছানো থাকবে, আপনার মন ততটাই শান্ত থাকবে। আবার, ঘরের মধ্যে অব্যবহারযোগ্য জিনিস রাখলেই তার ফলে মন ভারাক্রান্ত হয়ে পড়ে। বাড়িতে নিত্য অশান্তি দেখা দেয়। পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক সম্পর্কও খারাপ হতে থাকে। জেনে নিন, কোন কোন জিনিস বাড়ি থেকে সরালে পরিবেশের তাৎক্ষণিক ইতিবাচক পরিবর্তন ঘটবে—

Advertisement

ভাঙা বা ফাটল ধরা জিনিসপত্র

ভাঙা জিনিসপত্র বাড়িতে রাখলে তা নেতিবাচকতা বয়ে আনে। ঘরের ভিতর ভাঙা আয়না থাকা সম্পর্কে ফাটল ধরানোর ইঙ্গিত বহন করে। বাসনপত্রে ফাটল ধরে যাওয়ার পরেও তা বাড়িতে রাখা অনুচিত। এটি আর্থিক এবং মানসিক অবনতির প্রতীক।

বন্ধ হয়ে যাওয়া ঘড়ি

ভাঙা অথবা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি সুসময়ের ইঙ্গিত বহন করে না। এই ঘড়ি থেকে নির্গত নেতিবাচক শক্তি ঘরের সামগ্রিক পরিবেশকে দূষিত করে তুলতে পারে। এর ফলে জীবনের উন্নতি থমকে যাওয়ার আশঙ্কা থাকে।

মরা বা শুকিয়ে যাওয়া গাছ

গাছ প্রাণশক্তির প্রতীক। কিন্তু শুকিয়ে যাওয়া গাছ বা বাসি ফুলের তোড়া বাড়িতে রাখা অত্যন্ত অশুভ।

ক্যাকটাস

ক্যাকটাসের কাঁটা সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করে। তবে, গাছটি ঘরের ভিতর না রেখে বারান্দায় রাখা যেতে পারে।

শুকনো ফুল

ফুল শুকিয়ে গেলে তা থেকে নেতিবাচক শক্তি নির্গত হয়, যা পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।

পুরনো খবরের কাগজ বা পত্রিকা

অপ্রয়োজনীয় কাগজের স্তূপ মানসিক অস্থিরতা বাড়ায়। কিছু দিন অন্তর জমানো খবরের কাগজ বা পত্রিকাগুলি ফেলে দেওয়া প্রয়োজন।

ছেঁড়া কাপড়, জুতো

পুরনো বা ছিঁড়ে যাওয়া জামাকাপড় আলমারিতে জমিয়ে রাখলে নতুন সুযোগ আসার পথ বন্ধ হয়।

অকেজো বৈদ্যুতিন সামগ্রী

নষ্ট হয়ে যাওয়া ফোন, তার বা ল্যাপটপ ঘরের ভিতর রাখার অর্থ নেতিবাচক শক্তি বয়ে আনা। যত দ্রুত সম্ভব, খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিন সামগ্রী সারিয়ে ফেলা উচিত।

নেতিবাচক ছবি বা শিল্পকর্ম

আপনার ঘরের দেওয়ালে ঝোলানো ছবির প্রভাব আপনার মনের ওপর পড়ে। যুদ্ধের ছবি বা হিংস্র প্রাণীর ছবি রাখলে তা ক্রোধ ও অশান্তি বাড়ায়। একাকিত্ব বা কান্নার ছবি রাখলে তা বিষণ্ণতা তৈরি করে। ডুবন্ত জাহাজের ছবি দেওয়ালে ঝুলিয়ে রাখলে তা জীবনে ব্যর্থতা বা বড় কোনও ক্ষতি ডেকে আনে।

অকেজো ওষুধ ও প্রসাধনী

মেয়াদ ফুরিয়ে যাওয়া কোনও ওষুধ অথবা প্রসাধনী আলমারিতে জমিয়ে রাখবেন না। তা শারীরিক ও মানসিক সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়ায়।

Advertisement
আরও পড়ুন