Vastu Tips

বাড়িতে আবর্জনা জমিয়ে রাখছেন? অজান্তেই ডেকে আনছেন ৫ মারাত্মক ক্ষতি, প্রভাব ফেলছে সম্পর্কেও

বাড়িতে দীর্ঘ দিন ধরে আবর্জনা জমিয়ে রাখা যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ঠিক তেমনই এর প্রভাবে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবাহও দেখা দেয়। পরিবারের সদস্যের জীবনে মারাত্মক ক্ষতিও হতে পারে এর প্রভাবে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৫:২৯

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরবাড়িকে শুধুমাত্র বসবাসের স্থান হিসাবে গণ্য করা হয় না। বরং, সেটিকে শক্তির আধার হিসাবে দেখা হয়। আসবাবপত্র থেকে শুরু করে সব জিনিসপত্রই নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। এর ফলে শক্তির ভারসাম্য বজায় থাকে। কিন্তু বাড়িতে দীর্ঘ দিন আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা একেবারেই উচিত নয়। তার ফলে ঘরে দুর্গন্ধ ছড়ায়, রোগজীবাণুর বাসাও সেখানে বাঁধতে পারে। এমনকি, বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের ভিতর ময়লার পাত্রে বহু দিন ধরে আবর্জনা জমিয়ে রাখলে তা ব্যক্তিজীবনে সর্বনাশ ডেকে আনতে পারে। ভালবাসার মানুষের সঙ্গে সম্পর্কেও তার প্রভাব পড়তে পারে। মনে করা হয়, তা শুধু বাড়ির পরিবেশকেই ভারাক্রান্ত করে না। পাশাপাশি তা নেতিবাচক শক্তির উৎস হিসাবেও কাজ করে। বাস্তু অনুসারে, আবর্জনা জমিয়ে রাখার ফলে কী কী ক্ষতি হতে পারে, তা নীচে আলোচনা করা হল—

Advertisement

আর্থিক উন্নতিতে বাধা

বাস্তুমতে, দীর্ঘ দিন ধরে বাড়িতে জমে থাকা আবর্জনা লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি করে। বিশেষ করে বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব কোণে ময়লার পাত্র থাকলে আয়ের উৎস কমে যায় এবং সঞ্চিত অর্থ অকারণে ব্যয় হতে থাকে।

মানসিক চাপ ও অশান্তি

অগোছালো এবং নোংরা পরিবেশ মনের উপর বিরূপ প্রভাব ফেলে। দীর্ঘকাল আবর্জনা জমে থাকলে ঘরে নেতিবাচক স্পন্দন তৈরি হয়। তার ফলে পরিবারের সদস্যদের মধ্যে খিটখিটে মেজাজ, উদ্বেগ এবং অকারণে কলহ দেখা দিতে পারে।

স্বাস্থ্যের অবনতি

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে ময়লার পাত্র থাকলে গৃহকর্তার স্বাস্থ্যহানি হতে পারে এবং দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

সুযোগ হাতছাড়া হওয়া

বাড়ির প্রবেশপথে বা বারান্দায় ময়লার পাত্র রেখে সেখানে আবর্জনা জমিয়ে রাখলে নতুন সুযোগ ও সৌভাগ্য বাধাগ্রস্ত হয়। তা আপনার সৃজনশীলতা কমিয়ে দেয় এবং কর্মক্ষেত্রে পদোন্নতি বা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।

সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়

বাড়ির পরিবেশ যত উজ্জ্বল ও পরিষ্কার থাকবে, ভালবাসার মানুষদের সঙ্গে সম্পর্কও তত ভাল হবে। আবর্জনা মানসিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং বিরক্তিও বাড়িয়ে তুলতে পারে। তাই বাড়িতে দীর্ঘ সময় ধরে আবর্জনা জমতে না দেওয়াই শ্রেয়।

Advertisement
আরও পড়ুন