Sujit Guha Health Update

তিন দিন হল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সুজিত গুহ, এখন কেমন আছেন প্রবীণ পরিচালক?

গত ৩৩ বছর ধরে ভাগ্নের সঙ্গে থাকেন পরিচালক। তাঁর ভাগ্নের স্ত্রী অপর্ণা মৌলিক জানালেন পরিচালকের শারীরিক অবস্থার কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২২:০৩
পরিচালক সুজিত গুহ কেমন আছেন?

পরিচালক সুজিত গুহ কেমন আছেন? ছবি: সংগৃহীত।

প্রবীণ পরিচালক সুজিত গুহের অসুস্থতার কথা ইতিমধ্যেই জেনে গিয়েছেন সবাই। ইস্কেমিক ব্রেন স্ট্রোকের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিচালক। এখন কেমন আছেন পরিচালক? আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় তাঁর পরিবারের সঙ্গে। তাঁরা জানিয়েছেন বাড়ি ফিরেছেন পরিচালক।

Advertisement

গত ৩৩ বছর ধরে ভাগ্নের সঙ্গে থাকেন পরিচালক। ভাগ্নের স্ত্রী অপর্ণা মৌলিক বললেন, “সোমাবার বাড়ি নিয়ে এসেছি মামাকে। মোটামুটি আছেন। কিন্তু খুব ভাল আছেন এটাও বলতে পারব না। খারাপ রয়েছেন, এ কথাও বলতে পারব না। কখনও আমাদের চিনতে পারছেন, কখনও পারছেন না।”

তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এ কথা বলা যায় না। পরিবার সূত্রে খবর এমনটাই। অপর্ণা যোগ করেন, “মামা অসুস্থ থাকায় সকাল থেকেই একটু ব্যস্ততায় কাটছে আমাদের। এর মধ্যে শুনতে পেলাম আর্থিক সাহায্যের কথা উঠেছে। পিজিতে মামার চিকিৎসা করানোর প্রসঙ্গ উঠেছে। কিন্তু আমি জানাতে চাই, পরিবারের তরফে এমন কোনও বার্তা দেওয়া হয়নি। তা ছাড়া এই মুহূর্তে মামার যেখানে চিকিৎসা হচ্ছে, সেটা আমাদের বাড়ির কাছে। ফলে আমাদের পক্ষে সুবিধাও হচ্ছে।”

সুজিতের পরিবারের তরফে জানানো হয়েছে, পরিচালক হরনাথ চক্রবর্তী যোগাযোগ করেছিলেন তাঁদের সঙ্গে। কোনও সাহায্য লাগলে জানাতে বলেছেন তিনি। প্রথমে, পরিচালকের অসুস্থতার খবর জানিয়েছিলেন সঙ্গীত পরিচালক সূর্যজ্যোতি রাজা। তিনি বলেছিলেন, “চিকিৎসক জানিয়েছেন, ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত সুজিতবাবু। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সঠিক চিকিৎসায় আগের তুলনায় ভাল আছেন তিনি। বয়সজনিত কারণে অল্প অ্যালঝাইমার্স ছিলই পরিচালকের। তাঁর কিছু স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে।”

Advertisement
আরও পড়ুন