Suvendu Adhikari Nara Lokesh

অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর পুত্রের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! দিলেন দু’টি বিশেষ উপহার

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর পুত্র নারা লোকেশের সঙ্গে বৃহস্পতিবার রাতে কলকাতায় একটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একসঙ্গে তাঁরা নৈশভোজও সেরেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ২২:৩১
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নৈশভোজে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নৈশভোজে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ। —নিজস্ব চিত্র।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর পুত্র নারা লোকেশের সঙ্গে কলকাতায় বৈঠক সারলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শহরে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই ছিলেন শুভেন্দু এবং অন্ধ্রের মন্ত্রিসভার অন্যতম সদস্য নারা। তাঁকে সাদর অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে চন্দ্রবাবুর পুত্রের হাতে দু’টি বিশেষ উপহারও তুলে দিয়েছেন তিনি। দু’টিতেই রয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতির ছোঁয়া।

Advertisement
অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশকে উপহার শুভেন্দু অধিকারীর।

অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশকে উপহার শুভেন্দু অধিকারীর। —নিজস্ব চিত্র।

চন্দ্রবাবুর পুত্রের হাতে শুভেন্দু তুলে দিয়েছেন ‘ষড়ভুজ’ চৈতন্যদেবের একটি পটচিত্র এবং শোলাপিঠের নৌকা। প্রথমটিতে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ভক্তি আন্দোলনের ইতিহাসের বার্তা রয়েছে। পটচিত্রের চৈতন্যদেবের উপরের দু’টি হাতে রয়েছে রামের তির-ধনুক, মাঝের দু’টি হাতে রয়েছে কৃষ্ণের মোহন বাঁশি এবং নীচের দু’টি হাতে রয়েছে সন্ন্যাসদণ্ড ও কমণ্ডলু। এই পটচিত্র এঁকেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামের পটুয়া শিল্পী স্বর্ণলতা চিত্রাকর। ভেষজ, প্রাকৃতিক রং ব্যবহার করে পটচিত্র তৈরিতে তিনি বিশেষ পারদর্শী।

অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশের সঙ্গে শুভেন্দু অধিকারী।

অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশের সঙ্গে শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।

এ ছাড়া, শুভেন্দুর দেওয়া শোলাপিঠের নৌকাটিও নজর কেড়েছে আলাদা করে। সূক্ষ্ম কারুকার্যে ভরা ওই নৌকায় পশ্চিমবঙ্গের নিজস্ব প্রাচীন শোলাশিল্পের ছোঁয়া রয়েছে। গ্রামীণ শিল্পীদের সৃষ্টিকে এর মাধ্যমে জাতীয় স্তরে স্বীকৃতি দিতে চেয়েছেন শুভেন্দু। তা ছাড়া, ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে এই শোলার নৌকার। প্রায় দু’হাজার বছর আগে তাম্রলিপ্ত (তমলুক) বন্দরের সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুসলিপত্তনমের প্রাচীন নৌ-বাণিজ্যিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেয় শুভেন্দুর উপহার।

Advertisement
আরও পড়ুন