Astro Tips

চাল রাখার পাত্রে বিশেষ এক জিনিস রাখলে অর্থাগমের পথ প্রশস্ত হয়! কী রাখবেন? জ্যোতিষীর থেকে জেনে নিন

সহজ কিছু টোটকা পালনে জীবনে সুপরিবর্তন আনা সম্ভব। এর জন্য বেশি পরিশ্রমেরও প্রয়োজন হয় না।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৫:৩৪
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দৈনন্দিন জীবনে ভাল ভাবে বাঁচার জন্য আমরা নানা কাজ করে থাকি। মানুষের করা বেশির ভাগ কাজেরই উদ্দেশ্য একটাই হয়, দিনশেষে খুশি মনে ঘুমোতে যাওয়া। তবে বহু চেষ্টার পরও আমরা যে উদ্দেশ্যপূরণে সফল হই তা কিন্তু নয়। বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। এ ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। জীবনে সুপরিবর্তন আনার অতি সহজ কিছু টোটকার কথা জেনে নিন।

Advertisement

টোটকা:

১) চাল রাখার পাত্রে যদি একটা শুকনো হলুদের গাঁট রাখা হয়, তা হলে গজকেশরী যোগ তৈরি হয়। এর ফলে অর্থাভাব থেকে মুক্তি মেলে। নতুন আয়ের উৎসের সন্ধানও পাওয়া যায়।

২) পুজোর সময় প্রদীপে কয়েকটি অখণ্ড আতপ চাল দিয়ে জ্বালালে অথবা প্রদীপটা আতপ চালের উপর বসালে পরিবারে সদস্যদের মধ্যে সম্পর্ক ভাল হয়। বাড়িতে সুখশান্তিরও অভাব দেখা যায় না।

৩) বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করতে নুনের পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিন।

৪) চিনির কৌটোর মধ্যে যদি এক টুকরো দারচিনি রাখা হয়, তা হলে সেই গৃহের উপর লক্ষ্মীদেবীর আশীর্বাদ সর্বদা থাকে। পরিবারে সমৃদ্ধি আসে।

৫) আটা রাখার পাত্রের মধ্যে যদি একটা রুপোর কয়েন রাখা হয়, তা হলে সেই বাড়ির ধনসম্পত্তি দ্বিগুণ হয়। যে কোনও মাপের রুপোর কয়েন রাখা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন