Astro Tips

জীবনের সমস্ত দুঃখকষ্ট কেটে যাবে, খুলে যাবে সৌভাগ্যের দরজা! তালা দিয়ে একটি টোটকা পালন করলেই হবে চমক

মানুষের জীবনে এমনও সময় আসে যখন ভাগ্যের সব দরজা বন্ধ হয়ে যায় এবং কোনও রাস্তা খুঁজে পাওয়া যায় না। মানুষ তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই ধরনের সমস্যা জীবন থেকে কাটানোর জন্য জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন উপায়ের কথা বলা রয়েছে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০
lock

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জীবনে দুঃখ না থাকলে সুখের গুরুত্ব বুঝতে পারা যায় না। তবে অনেকের জীবনে কষ্টের পরিমাণই বেশি থাকে। মানুষের জীবনে এমনও সময় আসে যখন ভাগ্যের সব দরজা বন্ধ হয়ে যায় এবং কোনও রাস্তা খুঁজে পাওয়া যায় না। মানুষ তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই ধরনের সমস্যা জীবন থেকে কাটানোর জন্য জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন উপায়ের কথা বলা রয়েছে। সেগুলির মধ্যে একটি উপায় রয়েছে যা খুবই কার্যকরী ও সহজ। যাঁদের এই ধরনের সমস্যা রয়েছে তাঁরা এই উপায়টি করে এক বার দেখতে পারেন। জীবন অনেকটা সহজ হয়ে উঠবে।

Advertisement

উপায়:

এই উপায়টা করতে লাগবে একটা নতুন তালা। বাজার থেকে একটা নতুন তালা কিনে আনুন। তবে অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হবে যে, তালাটা কেনার সময় যেন সেটি খুলে না ফেলা হয়। বন্ধ অবস্থায় তালাটা বাড়িতে আনতে হবে। তার পর শুক্রবার রাতে তালাটা বন্ধ অবস্থায় বালিশের নীচে রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন, অর্থাৎ শনিবার তালাটা চাবি সহকারে বন্ধ অবস্থায় যে কোনও মন্দিরে রেখে আসতে হবে। বাড়ি ফেরার সময় একটা ঝাঁটা কিনে আনতে হবে।

ফলাফল:

তালাটা যখন মন্দিরে রেখে আসবেন, তখন পুরোহিত বা অন্য কেউ যদি তালাটা খোলেন, তবেই আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। সেটি খোলার পর থেকে আপনার সঙ্গে সমস্ত ভাল জিনিস হতে থাকবে।

Advertisement
আরও পড়ুন