Daily Life Astrology

নিত্য দিনের চার অভ্যাস অর্থকে আকৃষ্ট করতে সাহায্য করে! খাপ খাওয়াতে পারলেই ঘটবে চমক, হবেন ধনবান

অর্থ আকৃষ্ট করার ক্ষেত্রে নিত্য দিনের কিছু অভ্যাসের কথা জানাচ্ছে শাস্ত্র। সে সমস্ত অভ্যাসের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারলেই অর্থসঙ্কট দূর হবে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১১:৪৯
money horoscope

ছবি: এআই সহায়তায় তৈরি।

অর্থের প্রয়োজন সকলের জীবনেই রয়েছে। যে মানুষ প্রচুর টাকার মালিক, তিনিও ভাবেন কী করলে আরও বেশি টাকা আয় করা যায়। অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় মনোমতো আয় হওয়ার পরও হাতে টাকা থাকে না। আয়ের প্রায় সমস্ত টাকাই কিছু দিন যেতে না যেতেই খরচ হয়ে যায়। তবে শাস্ত্রে টাকা হাতে রাখার নানা উপায়ের কথা বলা রয়েছে। এরই সঙ্গে রয়েছে অর্থকে নিজের দিকে আকৃষ্ট করারও বিভিন্ন উপায়ের কথা। তবে সকলের পক্ষে ব্যস্ত জীবন থেকে সময় বার করে সে সমস্ত উপায় করে ওঠা সম্ভবপর হয় না। এ ক্ষেত্রে নিত্য দিনের কিছু অভ্যাসের কথা জানাচ্ছে শাস্ত্র। সে সমস্ত অভ্যাসের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারলেই অর্থসঙ্কট দূর হবে। টাকা আপনার দিকে আকৃষ্ট হবে। অভ্যাসগুলি কী কী, জেনে নিন।

Advertisement
  • জ্যোতিষমতে, সবুজ, সোনালি এবং হলুদ রঙের জামা বেশি ব্যবহারে অর্থকে নিজের দিকে আকৃষ্ট করা যায়। এর ফলে টাকার সমস্যা থেকে মুক্তি মেলে। আয়ের নতুন পথের সন্ধান পেতে অসুবিধা হয় না।
  • হাতের সৌন্দর্যে নজর রাখলেও টাকা আকৃষ্ট করতে অসুবিধা হয় না। তা বলে হাতে সর্বদা নানা রকমের গয়না পরে থাকতে হবে এমনটা নয়। কেবল হাতের পরিচর্যা ভাল ভাবে করলেই হবে। এরই সঙ্গে নখের আকৃতি এবং সৌন্দর্যের দিকেও নজর রাখতে হবে।
  • প্রতি দিন স্নানের পর গলায় চন্দনের ফোঁটা দিন। এই উপায় সহজ কিন্তু কার্যকরী। অর্থকে আকৃষ্ট করতে সুবিধা হয়।
  • কোমরবন্ধনী পরলেও অর্থ আকৃষ্ট করতে সুবিধা হয় বলে জানাচ্ছে শাস্ত্র।
Advertisement
আরও পড়ুন