Money Bag Tips

মানিব্যাগে রাখা নিষিদ্ধ এই চার জিনিস! অন্যথায় ‘লক্ষ্মীছাড়া’ হবে অর্থভাগ্য, আয়ের তুলনায় ব্যয় হু-হু করে বাড়বে

টাকা ছাড়া আরও নানা গুরুত্বপূর্ণ জিনিস আমরা মানিব্যাগে রেখে থাকি। কিন্তু কিছু জিনিস রয়েছে যা মানিব্যাগে রাখা অনুচিত।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৬:০৮
wallet

ছবি: এআই সহায়তায় তৈরি।

মানিব্যাগ নিয়ে শাস্ত্রে নানা মতবাদের উল্লেখ রয়েছে। কারণ, ব্যাঙ্ক বা বাড়ির সিন্দুক বাদে আমাদের মানিব্যাগই আমাদের টাকা রাখার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। টাকা ছাড়া আরও নানা গুরুত্বপূর্ণ জিনিস আমরা মানিব্যাগে রেখে থাকি। কিন্তু কিছু জিনিস রয়েছে যা মানিব্যাগে রাখা অনুচিত। অন্যথায় কপালের উপর খারাপ প্রভাব পড়ে। আমাদের অর্থভাগ্যে কুপ্রভাব পড়তে দেখা যায়। প্রচুর পরিশ্রম করেও হাতে টাকা থাকে না। আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পায়। কোন জিনিসগুলি মানিব্যাগে রাখা অনুচিত, জেনে নিন।

Advertisement

মানিব্যাগে কী কী রাখা উচিত নয়?

রসিদ: বহু মানুষই পার্সে পুরনো রসিদ জমিয়ে রাখেন। শাস্ত্রমতে এই কাজটি করা মোটেও উচিত নয়। মানিব্যাগে পুরনো রসিদ জমিয়ে রাখলে অর্থভাগ্যের উপর খারাপ প্রভাব পড়ে। এর ফলে আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পায়। বহু চেষ্টা করেও অর্থ সঞ্চয় করা যায় না।

ঠাকুরের ছবি: মানিব্যাগে ঠাকুরের ছবি রাখলে তাঁর আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকে— এই ধারণা অনেকেরই রয়েছে। তবে এ ভাবনা সম্পূর্ণ ভ্রান্ত। এতে ভাল হওয়ার বদলে খারাপই হয়। মানিব্যাগ আমরা নানা জায়গায় রেখে থাকি। সেখানে ঠাকুরের ছবি রাখা মানে তাঁকে অসম্মান করা। এর ফলে ভাগ্যের উপর কুপ্রভাব পড়া অস্বাভাবিক কিছু নয়।

মৃত ব্যক্তির ছবি: মানিব্যাগে মৃত ব্যক্তির ছবি রাখাও অনুচিত। অনেকেই আবেগ এবং শ্রদ্ধার বশে এ কাজ করে থাকেন। কিন্তু এর ফলে ভাল কিছু হয় না। উল্টে খারাপই হয়। অর্থভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। জীবন অর্থাভাবে ভরে ওঠে।

চাবি: মানিব্যাগে চাবি রাখা অত্যন্ত অশুভ। এর ফলে জীবন নেগেটিভ শক্তিতে ভরে ওঠে। অর্থভাগ্যের উপর অত্যন্ত খারাপ প্রভাব পড়ে। প্রচুর পরিশ্রম করেও অর্থভাগ্য উন্নত করা যায় না।

Advertisement
আরও পড়ুন