Astrological Prediction

জুন মাসে কোনও প্রতিযোগিতায় অংশ নিয়ে বারোটি রাশির কে কেমন ফল পাবে? শত্রুদের থেকে সতর্ক থাকবেন কারা?

জুন মাসের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৭:৫৪
astro

—প্রতীকী ছবি।

জীবনের নানা সময় বহু মানুষেরই ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে। তবে পরে গিয়ে সেই টাকা ফেরত দিতে নাজেহাল হতে হয়। অনেকে আবার টাকা ধার দিয়ে সমস্যায় পড়েন। নেপথ্যে ভুল সময়। অর্থের লেনদেন সর্বদা সুসময় দেখে করতে হয়। অন্যথায় ঘটে অমঙ্গল। এ ছাড়া প্রতি মাসেই বহু জাতক-জাতিকা নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন। সে ক্ষেত্রেও সময়ের বিচার করা জরুরি। এ ছাড়া সময় যদি খারাপ থাকে শত্রুরাও সহজেই আমাদের ক্ষতি করে ফেলতে পারেন। জুন মাসের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

Advertisement

মেষ রাশি: মেষ জাতক-জাতিকাদের ঋণ সংক্রান্ত বিষয় এবং শত্রু সংক্রান্ত বিষয়ে জুন মাসে বিশেষ সমস্যায় ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতায় বেশ ভাল ফলপ্রাপ্তি হবে।

বৃষ রাশি: জুনের অধিকাংশ সময় বৃষ রাশির ব্যক্তিরা ঋণ, শত্রু এবং প্রতিযোগিতায় শুভ ফল পেলেও, মাসের শেষ সপ্তাহে সচেতনতা অবলম্বন জরুরি। ঋণ দান বা গ্রহণ, উভয় বিষয়েই সতর্ক থাকতে হবে। প্রতিযোগিতায় মাসের শেষ সপ্তাহে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশি: মিথুন জাতক-জাতিকাদের ঋণ সংক্রান্ত বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি। শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রেও আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম, সচেতনতা অবলম্বন জরুরি।

কর্কট রাশি: জুনে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগ কর্কট জাতক-জাতিকাদের জন্য খুব আশাপ্রদ নয়। পরবর্তী ভাগ শুভ। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসের দ্বিতীয় ভাগ অধিক শুভ।

সিংহ রাশি: সিংহ রাশির ব্যক্তিদের জুনে ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। সচেতনতা অবলম্বন জরুরি।

কন্যা রাশি: জুনে কন্যা রাশির ব্যক্তিদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রেও এই মাসে বেশ শুভ ফলপ্রাপ্তি হবে।

তুলা রাশি: তুলা রাশির ব্যক্তিদের জুন মাসে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে কোনও ভাবেই বিব্রত হওয়ার আশঙ্কা নেই। প্রতিযোগিতায় খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।

বৃশ্চিক রাশি: মাসের প্রথম তিন সপ্তাহ বৃশ্চিক জাতক-জাতিকারা ঋণ, শত্রু এবং প্রতিযোগিতায় শুভ ফল পেলেও, মাসের শেষ সপ্তাহে সচেতনতা অবলম্বন জরুরি। ঋণ দান বা গ্রহণ উভয় বিষয়েই সতর্ক থাকতে হবে। প্রতিযোগিতায় মাসের শেষ সপ্তাহে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশি: ধনু জাতক-জাতিকাদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসটি বেশ শুভ। প্রতিযোগিতার ক্ষেত্রেও এই মাসে শুভ ফলপ্রাপ্তি হবে।

মকর রাশি: জুনের প্রথম ভাগে মকর জাতক-জাতিকারা ঋণ এবং শত্রু থেকে বিশেষ সচেতন থাকুন। পরবর্তী ভাগে খুব একটা সমস্যা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ বেশি শুভ।

কুম্ভ রাশি: ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে কুম্ভ জাতক-জাতিকাদের সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মীন রাশি: মীন রাশির জন্য ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয় এই মাসে সমস্যা সৃষ্টি করবে না। প্রতিযোগিতায় খুবই শুভ ফলপ্রাপ্তি হবে।

Advertisement
আরও পড়ুন