Money Manifesting Trick

অর্থ মুখ ফিরে চাইছে না? অভাবের সংসারে টাকার স্রোত আনতে মানুন অতি সহজ এক উপায়, কিছু দিনেই খেলা ঘুরবে

ব্যস্ত জীবনে নানা জ্যোতিষ নিয়ম পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সে ক্ষেত্রে মানা যেতে পারে সহজ এক টোটকা।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১১:২৭
money manifesting

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

অর্থের চাহিদা সকলের জীবনেই রয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী অর্থ বহু মানুষের হাতেই নেই। জীবনের সকল দায়িত্ব পূরণেই বেতন খরচা হয়ে যায়। উল্টে ধারও নিতে হয় মাঝেমধ্যে। শখ-আহ্লাদ পূরণের বিষয়টা বিলাসিতা বলে মনে হয়। বহু মানুষই রয়েছেন যাঁরা যে পরিমাণ পরিশ্রম করেন, সেই তুলনায় অর্থ উপার্জন করতে পারেন না। এর ফলে পরিশ্রম করে চলার ইচ্ছাও লোপ পায়। তবে হাতে টাকা না থাকা বা মনোমতো অর্থ উপার্জন করতে না পারার নেপথ্যে রয়েছে নানাবিধ কারণ। তার জন্য জ্যোতিষশাস্ত্রে নানা টোটকার উল্লেখ রয়েছে। সেগুলি সঠিক নিয়ম মেনে পালন করে চললে ফলাফল পাওয়া যায় ঠিকই। তবে ব্যস্ত জীবনে নানা জ্যোতিষ নিয়ম পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সে ক্ষেত্রে মানা যেতে পারে সহজ এক টোটকা, যা অর্থকে নিজের দিকে আকৃষ্ট করতে সহায়তা করবে। টোটকাটি কী, জেনে নিন।

Advertisement

অর্থ আকৃষ্ট করার টোটকা:

উপাদান: ছোট্ট কাচের বয়াম, নুন, অখণ্ড চাল, দারুচিনি (গুঁড়ো হলে ভাল হয়), ছ’টা এক টাকার কয়েন, কাগজ, পেন, তেজপাতা।

টোটকা:

  • প্রথমে কাগজের মধ্যে টাকার সকল সমস্যা কাটিয়ে ওঠার ইচ্ছাটি লিখুন। তার পর সেটিকে ভাঁজ করে নিজের কাছে রাখুন।
  • তেজপাতার মধ্যে ভারতীয় মুদ্রার চিহ্ন আঁকুন। সেটিকেও সঙ্গে রাখুন।
  • কাচের বয়ামের মধ্যে প্রথমে নুন দিন। তার পর সেটিতে অখণ্ড চাল ও দারুচিনির কয়েন দিন।
  • এর পর সেই বয়ামে একে একে ছ’টি এক টাকার কয়েন ফেলে দিন।
  • এ বার সেই বয়ামে প্রথমে মনোস্কামনা লেখা কাগজটি রাখুন। তার পর তেজপাতাটি ঢুকিয়ে বয়ামটি বন্ধ করে দিন।
  • বয়ামটিকে দু’হাত দিয়ে ধরে অর্থসঙ্কট কেটে গেলে কী কী করবেন সে সমস্ত পজ়িটিভ জিনিস সম্বন্ধে ভাবুন।
  • সবশেষে বয়ামটি বাড়ির উত্তর-পূর্ব কোণে রেখে দিন। কিছু দিনের মধ্যেই অর্থসঙ্কট চলে যেতে দেখবেন।
Advertisement
আরও পড়ুন