Astro Tips

পূর্বপুরুষদের সামনে কীসের প্রদীপ জ্বালা উচিত? গণেশের পছন্দ কোন তেল? প্রদীপ জ্বালান ভগবানের ইচ্ছানুযায়ী জিনিস দিয়ে

ভিন্ন দেবদেবীর সামনে ভিন্ন তেলের প্রদীপ জ্বালতে হয় বলে জানাচ্ছে শাস্ত্র। যার ফলে প্রত্যেকটা দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৮:০০
diya

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমরা সাধারণত সর্ষের তেলের প্রদীপ নিত্যদিনের পুজোর সময় জ্বেলে থাকি। অথচ আমাদের ঠাকুরের আসনে নানা দেবদেবীর বাস হয়। আর ভিন্ন দেবদেবীর সামনে ভিন্ন তেলের প্রদীপ জ্বালতে হয় বলে জানাচ্ছে শাস্ত্র। যার ফলে প্রত্যেকটা দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। ভুল তেলের প্রদীপ ঠাকুরের সামনে জ্বাললে ঠাকুর রুষ্ট হন। আর সঠিক তেলের প্রদীপ জ্বাললে জীবনে নানা দিক থেকে উপকার পাওয়া যায়। কোন তেলের প্রদীপ কোন ঠাকুরের সামনে জ্বালতে হবে, জেনে নিন।

Advertisement

দেশী ঘিয়ের প্রদীপ: দেশী ঘিয়ের প্রদীপ লক্ষ্মীদেবীর সামনে জ্বালতে হয়। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবারের পুজোয় মা লক্ষ্মীর সামনে দেশী ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। এতে লক্ষীদেবী খুবই প্রসন্ন হন এবং ভক্তদের উপর সারা বছর কৃপা বজায় রাখেন।

সর্ষের তেলের প্রদীপ: শনিদেবের অত্যন্ত প্রিয় জিনিস সর্ষের তেল। যদি শনিদেবের সাড়েসাতি অথবা শনির ঢাইয়া চলে, সে ক্ষেত্রে শনিবার দিন শনিমন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন। চাকরিতে সমস্যা থাকলেও এই উপায় করা যেতে পারে।

তিলের তেলের প্রদীপ: যমরাজ এবং পিতৃ পুরুষদের অর্পণ করা যেতে পারে তিলের তেলের প্রদী। এঁরা প্রসন্ন থাকলে সংসারে সুখশান্তি বজায় থাকে।

চামেলি তেলের প্রদীপ: সংসারে যদি অশান্তির পরিবেশ সৃষ্টি হয় এবং মনে সর্বদা ভয় কাজ করলে চামেলির তেলের প্রদীপ জ্বালতে হয়।

নারকেল তেলের প্রদীপ: নারকেল তেলের প্রদীপ গণেশের সামনে জ্বালুন। এতে গজানন প্রসন্ন হন।

Advertisement
আরও পড়ুন