Blue Moon 2026 Lucky Zodiacs

ব্লু মুনের আভায় সর্বাধিক প্রভাবিত হবে এক রাশি, ঘটবে বিরাট পরিবর্তন! আর কারা ভাল ফল পেতে পারেন?

আমরা প্রায় সকলেই জানি হিন্দুশাস্ত্রে পূর্ণিমা তিথির মাহাত্ম্য ঠিক কতটা। ব্লু মুন বা সুপার মুন প্রতি মাসে ঘটতে দেখা যায় না। প্রতি বছর যে এই ঘটনা হবেই তা হলফ করে কেউ বলতে পারেন না। এ ঘটনা বিরল।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৭:১৮
blue moon

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতির্বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্লু মুন। জ্যোতির্বিজ্ঞান মতে, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, তখনই দেখা যায় এই ব্লু মুন। একে সুপার মুনও বলা হয়। জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব বিশেষ। সাধারণত পূর্ণিমা তিথিতেই এই ঘটনা ঘটতে দেখা যায়। আর আমরা প্রায় সকলেই জানি হিন্দুশাস্ত্রে পূর্ণিমা তিথির মাহাত্ম্য ঠিক কতটা। ব্লু মুন বা সুপার মুন প্রতি মাসে ঘটতে দেখা যায় না। প্রতি বছর যে এই ঘটনা হবেই তা হলফ করে কেউ বলতে পারেন না। এ ঘটনা বিরল। তাই ব্লু মুনের আলোয় কিছু রাশির জীবনে সুপরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement

ব্লু মুন কোন কোন রাশির জন্য শুভ হবে?

মিথুন: ব্লু মুনের রাত থেকে মিথুন জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। জীবন নিয়ে নতুন কোনও পরিকল্পনা থাকলে এই সময়ের পর থেকে তা বাস্তবায়িত করার কথা ভাবতে পারেন। নতুন মানুষজনের সঙ্গে সংযোগ স্থাপন হবে, যা আপনাকে পেশাজগতে এগিয়ে যেতে সাহায্য করবে। অস্থিরতা কেটে গিয়ে জীবনে শান্তি ফিরবে। পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাবেন।

কন্যা: কন্যা জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে মতামত প্রকাশের সুযোগ পাবেন, যা আপনাকে সকলের কাছে পছন্দের করে তুলবে। বসের সুনজরে পড়বেন। মনোমতো চাকরির সন্ধান পেলেও পেতে পারেন। কন্যা জাতক-জাতিকারা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। এর ফলে শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।

ধনু: জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবেন ধনু রাশির জাতক-জাতিকারা। এঁদের জীবনে ব্লু মুনের সর্বাধিক প্রভাব দেখা যাবে বলে মনে করা হচ্ছে। কর্মজীবনে দারুণ পরিবর্তন দেখতে পাবেন। আটকে থাকা সমস্ত কাজ একে একে মিটে যাবে। প্রেমের ক্ষেত্রেও বোঝাপড়া বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্যও শুরু হবে শুভ সময়।

মীন: শনির সাড়েসাতি চললেও মীন জাতক-জাতিকারা খুব ভাল ফল পাবেন। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে। মন শান্ত হবে। যে কোনও কাজ ধৈর্য ধরে করতে পারবেন। শত্রুরা বদ মতলব সহজেই ধরে ফেলবেন। এর ফলে বিপদ থেকে নিজেই নিজেকে বাঁচাতে পারবেন। সঙ্গীর সঙ্গে সুখকর সময় কাটানোর সুযোগ মিলবে।

Advertisement
আরও পড়ুন