Astro Tips

খাবারে চুল পড়া শুভ লক্ষণ নয়, ইঙ্গিত দেয় ঘোর অশান্তির! এমন হলে কী করা উচিত? খোঁজ দিলেন জ্যোতিষী

অনেক সময় খাবার খেতে বসে নানা অপ্রীতিকর ঘটনা আমাদের সঙ্গে ঘটে। এর ফলে আমাদের মেজাজও খারাপ হয়ে যায়। এর মধ্যে একটি হল খাবারে চুল পড়া।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১০:৫৪
hair on food

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

খাবার খাওয়া সবচেয়ে শান্তির একটা বিষয়। খাবার যদি তৃপ্তি করে খাওয়া হয়, তা হলে সব কিছুতেই তৃপ্তি আসে। অনেক সময় খাবার খেতে বসে নানা অপ্রীতিকর ঘটনা আমাদের সঙ্গে ঘটে। এর ফলে আমাদের মেজাজও খারাপ হয়ে যায়। এর মধ্যে একটি হল খাবারে চুল পড়া। এই বিষয়টি অনেকেই পছন্দ করেন না। সঙ্গে সঙ্গে খাবার বদলে দিতে হয়। অনেকে আবার খাবার থেকে চুল তুলে ফেলে দিয়ে সেই খাবারটাই পুনরায় খেয়ে নেন। জ্যোতিষমতে, খাবারে চুল পড়া অতটা সাধারণ বিষয় নয়, যতটা আমরা মনে করি। শাস্ত্রে এই বিষয়ে নানা মতামতের উল্লেখ রয়েছে। সেগুলি অবশ্যই মেনে চলা উচিত।

Advertisement

খাবারে চুল পড়া: খাবারে যদি কোনও ভাবে চুল পড়ে যায়, তা হলে কোনও মতেই সেই খাবারটা খাওয়া উচিত নয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-অশান্তি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। এ ছাড়া সেই ব্যক্তিকে দারিদ্র ঘিরে ধরে। তাই চুল পড়া খাবার কোনও মতেই খাওয়া উচিত নয়।

খাবার ডিঙিয়ে যাওয়া: এক বার যদি কেউ কোনও খাবার ডিঙিয়ে চলে যায়, তা হলে সেই খাবার আর খাওয়া উচিত নয়। সেই খাবার দ্রুত ফেলে দিতে হয়। খাবার ডিঙোনো অশুভ কাজ হিসাবে গণ্য করা হয়। ডিঙিয়ে যাওয়া খাবার খেলে সংসারে অবনতি আসে।

Advertisement
আরও পড়ুন