Black magic remedies

সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না? শত্রু ‘কালো জাদু’ করেনি তো? বুঝতে আর পরিত্রাণ পেতে রইল সহজ ঘরোয়া টোটকা

‘কালো জাদু’র কবলে পড়া ব্যক্তি ক্রমশ শারীরিক এবং মানসিক ভাবে দুর্বল হয়ে পড়তে থাকেন বলে ধারণা করা হয়ে থাকে। এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য একটি সহজ ঘরোয়া টোটকা পালনের নিদান দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৫:৩৩

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

চুল পড়ার সমস্যায় কমবেশি সব মেয়েই ভোগেন, এ থেকে নিষ্কৃতি পান না ছেলেরাও। অনেক সময়েই দেখা যায় বহু যত্ন করেও এ সমস্যার সমাধান হচ্ছে না। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে তো অবশ্যই সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এই সঙ্কটের নেপথ্যে অন্য কারণও থাকতে পারে। তা হল, ‘কালো জাদু’।

Advertisement

যখন কোনও ব্যক্তি স্বার্থসিদ্ধি বা অন্যের অনিষ্ট করার উদ্দেশ্যে কোনও বিশেষ ক্রিয়াকলাপ করে, সেটিকে ‘কালো জাদু’ বলে থাকেন জ্যোতিষশাস্ত্রবিদেরা। সাধারণ ভাবে বিশ্বাস করা হয়, যে ব্যক্তিকে লক্ষ্য করে এটি করা হয়, তিনি ক্রমশ শারীরিক এবং মানসিক ভাবে দুর্বল হয়ে পড়তে থাকেন। জীবনে নানা দিক থেকে সমস্যা দেখা দেয়। যে কোনও কাজ করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়। মেজাজ খিটখিটে হয়ে যায়। কাজে মন বসতে চায় না। মনের মধ্যে সর্বদা একটা অস্থিরতা কাজ করে।

  • কী ভাবে বুঝবেন আপনি ‘কালো জাদু’র শিকার হয়েছেন?

এ বিষয়ে নিশ্চিত হওয়ার একটি উপায় জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। যে বালিশটি ব্যবহার করেন, কিছুটা কর্পূর সারা রাত তার নীচে রেখে দিন। পরদিন সকালে ঘুম ভাঙার পর কারও সঙ্গে কথা বলবেন না। প্রথম কাজই হবে কর্পূরটি জ্বালিয়ে দেওয়া। যদি দেখেন কর্পূরের সুবাসের বদলে অন্য রকম এক গন্ধে ঘর ভরে উঠছে, তাহলেই বুঝতে হবে যে কেউ আপনার ক্ষতি করার উদ্দেশ্যে ‘কালো জাদু’ করেছে।

  • প্রতিকার:

বিষয়টি চিন্তার ঠিকই, তবে এতে ভেঙে পড়লে চলবে না। এই সঙ্কট থেকে পরিত্রাণ পাওয়ার অত্যন্ত সহজ একটি উপায় রয়েছে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদেরা। স্নানের জলে ফটকিরি বা নুন মিশিয়ে স্নান করলে অনেকটাই উপকার পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। যদি এটি মেনে চলতে পারেন, তবে অশুভ শক্তি আপনার কাছে ঘেঁষতে পারবে না। নিয়মিত এই কাজ করলে ‘কালো জাদু’র প্রভাব থেকে অনেকটা মুক্তি মিলবে।

Advertisement
আরও পড়ুন