Astro Tips

পুজো দেওয়ার পর মন্দিরের সিঁড়িতে বসে থাকেন? এই কাজে ভগবান রুষ্ট হন না তো? জ্যোতিষীর থেকে জেনে নিন

বহু দর্শনার্থী ভগবানের দর্শনের পর মন্দিরের সিঁড়িতে বসেন। যদিও সব মন্দিরে এমনটা করা যায় না। কিন্তু এই কাজটি করা শুভ কি না তা অনেকেই জানেন না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১২:০৪
temple

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু ধর্মে বিশ্বাসীদের কাছে মন্দিরের গুরুত্ব বিশেষ। মন্দির আমাদের কাছে শুধুমাত্র ভগবানের পীঠস্থানই নয়, শান্তির জায়গাও বটে। সেখানে গেলে আমাদের মন শান্ত হয়। নানা অজানা প্রশ্নের উত্তর আমরা নিজে থেকেই খুঁজে বার করতে পারি। বহু দর্শনার্থী ভগবানের দর্শনের পর মন্দিরের সিঁড়িতে বসেন। যদিও সব মন্দিরে এমনটা করা যায় না। কিন্তু এই কাজটি করা শুভ কি না তা অনেকেই জানেন না। সে প্রশ্নও আমাদের মনে বিশেষ আসে না। কিন্তু শাস্ত্রমতে, মন্দির সম্পর্কিত যে কোনও কাজই ভেবেচিন্তে করা উচিত। অন্যথায় হতে পারে অমঙ্গল। তাই জেনে নিন, মন্দিরে সিঁড়িতে বসা উচিত না অনুচিত।

Advertisement

মন্দিরে সিঁড়িয়ে বসলে কি কোনও সমস্যা হতে পারে?

শাস্ত্রমতে, মন্দিরের সিঁড়িকে দেবতার চরণের সঙ্গে তুলনা করা হয়। সেই কারণে হিন্দু শাস্ত্রে মন্দিরে ঢোকার পূর্বে সিঁড়িতে প্রণাম করে মন্দিরে প্রবেশ করার নিদান দেওয়া হয়। বেশির ভাগ মানুষই এমনটা করে থাকেন।

সেই মতে বিচার করে বলা হচ্ছে, মন্দিরের সিঁড়িতে বসায় কোনও সমস্যা নেই। এমনটা করা শাস্ত্রসম্মত। পুজো দেওয়া বা ভগবানের দর্শনের পর আমাদের মন অত্যন্ত শান্ত থাকে। এই সময় মন্দিরের সিঁড়িতে বসে ঠাকুরের নাম জপ করলে বা ধ্যান করলে আমাদেরই ভাল হয়। নানা ক্ষেত্র থেকে উন্নতি লাভ করা যায়। তাই এমনটা করা নিজের তথা পরিবারের জন্য খুবই ভাল বলে মনে করা হয়। এতে জীবনে নানা দিক থেকে শুভ পরিবর্তন দেখা যায়। জীবনে সুখশান্তি বৃদ্ধি পায়। সফলতা প্রাপ্তিতেও সুবিধা হয়।

Advertisement
আরও পড়ুন