Astro Benefits of Ginger

সফলতার পথে আসা বাধা কাটানো থেকে সঞ্চয় বৃদ্ধি, আদার ‘জাদুতে’ হবে সকল সমস্যার সমাধান! মানুন সাত উপায়

শাস্ত্র জানাচ্ছে আমাদের চেনা গণ্ডির বাইরেও আদার নানা গুণ রয়েছে। ভাগ্যের সহায়ক হিসাবেও আদা খুবই ভাল।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৬:৪২
ginger

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হেঁশেলে আদার গুরুত্ব অপরিসীম। আদা যে কেবল রান্নায় স্বাদ বাড়াতে সাহায্য করে তা নয়। আদা শরীর সুস্থ রাখার কাজেও খুবই উপকারী। এ ছাড়া সর্দিকাশি বশ করতেও কার্যকরী আদা। শাস্ত্র জানাচ্ছে আমাদের চেনা গণ্ডির বাইরেও আদার নানা গুণ রয়েছে। ভাগ্যের সহায়ক হিসাবেও আদা খুবই ভাল। জ্যোতিষশাস্ত্রে আদা নেতিবাচক শক্তি দূর করতে কার্যকরী বলে মনে করা হয়। এ ছাড়া আরও নানা গুণ রয়েছে এর মধ্যে। মানতে হবে বিশেষ কিছু টোটকা। তা হলে ফল মিলবে।

Advertisement

টোটকা:

১) সদর দরজার পাশে এক টুকরো আদা বেশ কিছু সময়ের জন্য রেখে দিন। এর ফলে বাড়ি থেকে সকল প্রকার নেগেটিভ শক্তি দূর হবে। বাড়িতে শান্তি বিরাজ করবে।

২) জন্মছকে অশুভ মঙ্গল এবং কেতুর হাত থেকে বাঁচতে আদা এবং মৌরির রস, আর সামান্য লাল চন্দন জলে মিশিয়ে স্নান করতে হবে।

৩) প্রতি দিন সকালে আদার রস জল বা চায়ের সঙ্গে পান করুন। জ্যোতিষমতে, আদার ঝাঁঝালো স্বাদ সূর্যের প্রতীক, যা সারা দিন মন এবং শরীরকে সতেজ রাখবে। এরই সঙ্গে কর্মক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করবে। এ ছাড়া মানসিক চাপ কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতেও এই উপায় কার্যকরী বলে মনে করা হয়।

৪) একটা পাত্রে কিছুটা জল এবং আদা রেখে তার সামনে কিছু ক্ষণ বসে থাকলে যে কোনও আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হয়।

৫) রাত্রিবেলা কিছুটা আদা বাড়ির ছাদে রেখে দিতে হবে। রাতে ছাদে গিয়ে আদাটা রাখার পর আর সে দিকে ফিরে তাকানো যাবে না। ছাদ থেকে নীচে চলে আসতে হবে। পরের দিন সকালে গিয়ে আদাটা ফেলে দিতে হবে।

৬) একটা লাল কাপড়ে শুকনো আদা বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন। এতে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে এবং সঞ্চয় বাড়বে।

৭) যে কোনও শুভ কাজে বেরোনোর আগে এক টুকরো আদা মুখে দিয়ে যান। এতে কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

Advertisement
আরও পড়ুন