Ketu Transit April 2026

নিজ নক্ষত্রে কেতুর প্রবেশ, সুসময়ের সাগরে তিন রাশির ব্যক্তিরা! আর্থিক ক্ষেত্রে দেখা যাবে দারুণ পরিবর্তন

বর্তমানে কেতুর ফলদানের ক্ষমতা সর্বাধিক বলে মনে করা হচ্ছে। ফলত তিন রাশির ব্যক্তিরা নানা দিক থেকে ভাল ফল পেতে পারেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ketu

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে কোনও গ্রহ যেমন নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে, তেমনই নির্দিষ্ট সময় অন্তর তারা নক্ষত্রও পরিবর্তন করে। সমস্ত গ্রহেরই নিজস্ব নক্ষত্র রয়েছে। মেঘা নক্ষত্র হল কেতুর নিজস্ব নক্ষত্র। মার্চের ২৯ তারিখ কেতু সেই নক্ষত্রে প্রবেশ করেছে। শাস্ত্রমতে, কোনও গ্রহ যখন তার নিজের নক্ষত্রে প্রবেশ করে, তখন তার ফলদানের ক্ষমতা অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পায়। বর্তমানে কেতুর ফলদানের ক্ষমতা সর্বাধিক বলে মনে করা হচ্ছে। ফলত তিন রাশির ব্যক্তিরা নানা দিক থেকে ভাল ফল পেতে পারেন। বিশেষ করে, এ সকল রাশির জাতক-জাতিকাদের আর্থিকক্ষেত্র চোখে পড়ার মতো মজবুত হবে। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement

কোন তিন রাশি ভাল ফল পাবে?

মেষ: নিজের নক্ষত্রে প্রবেশের ফলে কেতুর জাতক-জাতিকারা ভাল ফল লাভ করবেন। কিন্তু তৎক্ষণাৎ ফলপ্রাপ্তি হবে না। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে প্রভাব দেখতে পাবেন। ধৈর্য ধরা আবশ্যিক। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে। এই সময় মেষের জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে কোনও কঠিন পরিস্থিতিও সহজে কাটিয়ে উঠতে পারবেন।

সিংহ: সিংহের জাতক-জাতিকারা নানা ক্ষেত্রে মুনাফা লাভ করবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব বাড়তে পারে, যা আপনার বেতনবৃদ্ধি এবং পেশাজীবনে উন্নতি আনতে সহায়ক হবে। মন দিয়ে কাজ করে চললে পদোন্নতিও হতে পারে। আধ্যাত্মিক দিকে ঝোঁক বৃদ্ধি পাবে।

ধনু: কেতুর নক্ষত্র পরিবর্তন ধনুর জাতক-জাতিকাদের জীবনে শুভ পরিবর্তনের জোয়ার আনবে। পেশাজীবনে কাজের দায়িত্ব যেমন বাড়বে, তেমন নামডাকও বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতনদের সুনজরে থাকবেন। যে কোনও বিষয় নিয়ে গভীরে গিয়ে ভাবতে পছন্দ করবেন। এই পরিবর্তন আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। বিদেশযাত্রার যোগ দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রেও নিজেকে শক্তিশালী করে তোলার সুযোগ মিলবে।

Advertisement
আরও পড়ুন