Love Astrology

গোলাপ না পদ্ম? সঙ্গীর পছন্দই বলে দেবে আপনার প্রেম হর-গৌরীর মতো অটুট না রাধা-কৃষ্ণের মতো বিরহে ভরা

হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে শিব-পার্বতী এবং রাধা-কৃষ্ণ এই দুই যুগলই চিরন্তন প্রেমের প্রতীক। তবে এই দুই আধ্যাত্মিক জুটির কাহিনিতে ভিন্নতা দেখা যায়। আপনার প্রেমের কাহিনি কোন দিকে মোড় নেবে তা জানতে আপনার সঙ্গীকে গোলাপ এবং পদ্ম এই দু’টি ফুলের মধ্যে যে কোনও একটি বেছে নিতে বলুন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৬:৪৬

—প্রতীকী ছবি।

ভালবাসার মানুষের সঙ্গে সুখী জীবনযাপন করতে সকলেই চান। হাতে হাত রেখে দিন কাটানোর আকাঙ্ক্ষা সকলেরই থাকে। তবে এক এক জনের প্রেমজীবন কাটে এক এক রকম ভাবে। নিজের মতো করে ভালবাসাকে বাঁচিয়ে রাখেন তাঁরা। হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে শিব-পার্বতী এবং রাধা-কৃষ্ণ এই দুই যুগলই চিরন্তন প্রেমের প্রতীক। তবে এ ক্ষেত্রেও, এই দুই আধ্যাত্মিক জুটির কাহিনিতে ভিন্নতা দেখা যায়। আপনার প্রেমের কাহিনি কোন দিকে মোড় নেবে তা জানতে আপনার সঙ্গীকে গোলাপ এবং পদ্ম এই দু’টি ফুলের মধ্যে যে কোনও একটি বেছে নিতে বলুন। তিনি যে ফুল বেছে নেবেন, তার দ্বারাই আপনার কৌতূহল নিরসন হবে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

Advertisement
  • গোলাপ: আপনার ভালবাসার মানুষটি যদি গোলাপফুল বেছে নেন, তবে আপনাদের ভালবাসা শিব-পার্বতীর মতো বলে প্রচলিত বিশ্বাস। শিব-পার্বতীর প্রেমকাহিনি বলে অটল বিশ্বাস, গভীর সংযম, ত্যাগ এবং পারস্পরিক শ্রদ্ধার কথা। এই দু’জন একে অপরের পরিপূরক, অভিন্ন আত্মা। এই সম্পর্কটি প্রতিকূলতার মধ্য দিয়ে বিকশিত হয়। বাধাবিঘ্নের মধ্যে দিয়েই সম্পর্কের গভীরতা বাড়ে এবং দীর্ঘস্থায়ী হয়ে ওঠে।
  • পদ্ম: প্রেমিক/প্রেমিকা পছন্দ করে নিলেন পদ্মফুল? তবে নিশ্চিত ভাবে জেনে রাখুন আপনাদের ভালবাসায় রয়েছে রাধা-কৃষ্ণের প্রণয়ের ছায়া— এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। অনেকেই এই ভালবাসাকে ‘অবৈধ’ বলে দেগে দিয়ে তাচ্ছিল্য করেন, তবে প্রকৃত বিচারে এই প্রেমের রয়েছে স্বতন্ত্র ভাব। যুক্তির ঊর্ধ্বে গিয়ে এই ভালবাসা তীব্র। এই প্রণয়ের শেষ পরিণতি মিলন না হলেও, চিরন্তন একাত্মতার গল্প এটি।
Advertisement
আরও পড়ুন