Numerological Tips

কারও অভিনয়ে উন্নতি, কারও গানে! কোন সৃজনশীল কাজের সঙ্গে জুড়লে উপচে পড়বে ধনরাশি, জানাবে জন্মসংখ্যা

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, নির্দিষ্ট জন্মসংখ্যার ব্যক্তিরা কিছু নির্দিষ্ট সৃজনশীল কাজে দক্ষ হন। এমনকি, সেই কাজ নিয়ে কেরিয়ার গড়লেও উন্নতি লাভ করেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৬:০০

ছবি: সংগৃহীত।

সৃজনশীলতা মূলত চর্চা, ধৈর্য এবং মনের ইচ্ছার ওপর নির্ভর করে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি যে কোনও সৃজনশীল কাজে সফল হতে পারেন। কিন্তু অনেক সময় নির্দিষ্ট সৃজনশীল কাজে আগ্রহ থাকলেও তা নিয়ে পেশাজীবনে পা রাখলে উন্নতি হয় না। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি জন্মসংখ্যার ব্যক্তিরা কিছু নির্দিষ্ট সৃজনশীল কাজেই দক্ষ হন। এমনকি, সেই কাজ নিয়ে কেরিয়ার গড়লেও উন্নতি লাভ করেন। জন্মসংখ্যা অনুসারে, কী ধরনের সৃজনশীলতার সঙ্গে নিজেকে জুড়লে পেশাগত জীবনে উন্নতি হবে তা জেনে নিন—

Advertisement

জন্মসংখ্যা ২

২ জন্মসংখ্যার ব্যক্তিদের উপর চন্দ্রের প্রভাব থাকায় তাঁরা খুব গভীরে গিয়ে চিন্তা করতে পারেন, যা সৃজনশীল কাজের জন্য অপরিহার্য। এঁরা অত্যন্ত আবেগপ্রবণ হন। বিশেষ করে কবিতা, গল্প লেখা বা ছবি আঁকায় এই ব্যক্তিদের জুড়ি মেলা ভার।

জন্মসংখ্যা ৩

বৃহস্পতির প্রভাবে এই জন্মসংখ্যার ব্যক্তিরা অত্যন্ত সৃজনশীল এবং অভিব্যক্তিপূর্ণ হন। এই ব্যক্তিদের কল্পনাশক্তি প্রবল এবং তাঁরা যে কোনও রকম সাধারণ বিষয়কে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন। অভিনয় বা বক্তা হিসাবে কেরিয়ার বেছে নিলে তাঁদের উন্নতি হতে বাধ্য।

জন্মসংখ্যা ৫

এই ব্যক্তিরা সাধারণত নতুন জিনিস শিখতে আগ্রহী হন। মাথার মধ্যে সব সময় নতুন কোনও পরিকল্পনা ঘুরতে থাকে এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত করতেও তাঁরা সদা তৎপর থাকেন। অ্যাডভেঞ্চার সংক্রান্ত কোনও পেশা বেছে নিলে কেরিয়ার উজ্জ্বল হয়।

জন্মসংখ্যা ৬

শুক্রের প্রভাব থাকায় ৬ জন্মসংখ্যার ব্যক্তিরা সৌন্দর্য ও শিল্পের প্রতি আকর্ষণ বোধ করেন। সাধারণত, তাঁদের মধ্যে নান্দনিক বোধ বেশি কাজ করে। চারপাশকে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালবাসেন। এই ব্যক্তিরা গৃহসজ্জা, পোশাক পরিকল্পনা অথবা সঙ্গীতশিল্পী হিসাবে কেরিয়ার গড়তে পারেন।

জন্মসংখ্যা ৯

৯ জন্মসংখ্যার ব্যক্তিরা পুরন‌ো নিয়ম ভেঙে নতুনের সৃষ্টিতে সৃজনশীলতা খুঁজে বার করেন। সাহস এবং কর্মশক্তির মাধ্যমে কল্পনাকে বাস্তব রূপ দিতে সফল হন। সাধারণত, গ্রাফিক ডিজ়াইন অথবা স্থাপত্য নিয়ে পড়াশোনা করে কেরিয়ার বেছে নেওয়া এই ব্যক্তিদের পক্ষে শুভ।

Advertisement
আরও পড়ুন