Mars Transit 2026

সপ্তাহের শুরুতেই তল্পিতল্পা গুটিয়ে শনির রাশিতে যাচ্ছে লাল গ্রহ! আত্মবিশ্বাস বাড়বে, পেশাক্ষেত্রেও মঙ্গল হবে পাঁচ রাশির

কুম্ভে ইতিমধ্যেই সূর্য, শুক্র, বুধ ও রাহু অবস্থান করছে। তার সঙ্গে সেই রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে গঠিত হবে পাঁচ গ্রহের এক বিরল যোগ। এর ফলে কিছু রাশির জীবনে সুসময় শুরু হবে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০১
mars in aquarius

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রায় প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময়কাল অন্তর রাশি বা নক্ষত্র পরিবর্তন করে। কোনও গ্রহ তুলনামূলক বেশি সময় অনুয়ায়ী একটা রাশিতে থাকে, কোনও গ্রহ অপেক্ষাকৃত কম। সেই অনুযায়ী গ্রহদের ধীর গতি ও দ্রুত গতি, এই দু’ভাগে ভাগ করা হয়েছে। মঙ্গল দ্রুত গতির গ্রহ। কমবেশি এক-দেড় মাস এক একটি রাশিতে স্থায়ী হয়। সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টা ৫৭ মিনিট নাগাদ মকর ছেড়ে পরবর্তী রাশি কুম্ভে প্রবেশ করবে। এপ্রিলের শুরু পর্যন্ত সেখানেই থাকবে, তার পর পরবর্তী রাশিতে গমন করবে। কুম্ভে ইতিমধ্যেই সূর্য, শুক্র, বুধ ও রাহু অবস্থান করছে। তার সঙ্গে সেই রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে গঠিত হবে পাঁচ গ্রহের এক বিরল যোগ। এর ফলে কিছু রাশির জীবনে সুসময় শুরু হবে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।

Advertisement

মঙ্গলের কুম্ভে প্রবেশে কারা ভাল ফল পাবেন?

মেষ: মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হন মেষ রাশির জাতক-জাতিকারা। কুম্ভে মঙ্গলের প্রবেশের ফলে মেষের জাতক-জাতিকাদের মনোবাসনা পূরণ হবে। নানা দিক থেকে ভাল ফল পাবেন তাঁরা। কর্মক্ষেত্রে সহকর্মীরা সহযোগিতা করবেন। এর ফলে কাজের মান উন্নত হবে। বসের প্রশংসা কুড়োবেন, পদোন্নতিও হতে পারে। ব্যবসায়ীরা দারুণ মুনাফা লাভ করবেন।

বৃষ: মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক-জাতিকারা পেশাক্ষেত্রে দারুণ উন্নতি লাভ করতে চলেছেন। নতুন চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এত দিনের পরিশ্রমের ফল এ বার আপনারা পাবেন। আয় বৃদ্ধি পাবে। খরচের হাত সামলাতে পারলে সঞ্চয়ও হবে মনোমতো। সম্পর্কে মাধুর্য আসবে। পুরনো ঝামেলা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিতে পারবেন।

সিংহ: মঙ্গলের কুম্ভে প্রবেশের ফলে সিংহ রাশির ব্যক্তিরা আয়ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন। আটকে থাকা টাকা ফেরত পাবেন। যাঁরা ঋণের বোঝায় জর্জরিত, তাঁরা এই সময় মুক্তির পথ পেতে পারেন। আপনাদের ব্যক্তিত্বেও সুপরিবর্তন দেখা যাবে। কথার জাদুতে সকলকে মুগ্ধ করতে পারবেন। কর্মক্ষেত্রে আসা সকল বাধা থেকে নিজেদের মুক্তি দিতে পারবেন।

ধনু: ধনুর জাতক-জাতিকারা নানা দিক থেকে লাভবান হতে চলেছেন। ব্যবসায়িক ক্ষেত্রে খুব ভাল মুনাফা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় মন চাইলে কোথাও বিনিয়োগ করে দেখতে পারেন, ভাল ফল পাবেন। সাংসারিক ক্ষেত্রেও সুখ থাকবে। অশান্তির পরিমাণ কমে গিয়ে সম্পর্কে প্রেম বৃদ্ধি পাবে। ধনু রাশির ব্যক্তিদের জন্য এই সময়টি ভ্রমণের ক্ষেত্রেও অনুকূল বলে মনে করা হচ্ছে।

কুম্ভ: শনির রাশি কুম্ভেই প্রবেশ করবে মঙ্গল। এর ফলে আপনাদের আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে। এই সময় কোনও চাকরির ইন্টারভিউয়ের সুযোগ এলে অবশ্যই যান, সফলতা প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশার ক্ষেত্রে কুম্ভের জাতক-জাতিকারা দারুণ ফল পাবেন। জেদকে সঠিক পথে চালনা করুন, না হলে মুশকিলে পড়তে পারেন। সম্পর্কের ক্ষেত্রেও প্রেমের রং লাগবে।

Advertisement
আরও পড়ুন