FIFA World Cup 2026

হাইতি ম্যাচের আগে উদ্বেগ ব্রাজিল শিবিরে, চাপ বাড়ল আনচেলোত্তির, চোট পাওয়ায় অনিশ্চিত নির্ভরযোগ্য ডিফেন্ডার

মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র হওয়ায় হাইতি ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে ব্রাজিল শিবিরে। উদ্বেগ রয়েছে নেমারের চোট নিয়ে। এর সঙ্গে যোগ হল গ্যাব্রিয়েল মাগালহায়েসের চোট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৩:৪১
picture of football

কার্লো আনচেলোত্তি। ছবি: রয়টার্স।

চোট না সারায় হাইতির বিরুদ্ধেও নেমারকে পাবে না ব্রাজিল। কার্লো আনচেলোত্তিকে আরও সমস্যায় ফেললেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। আর্সেনালের ডিফেন্ডার অনুশীলন করতে পারলেন না গুরুত্বপূর্ণ ম্যাচের আগে।

Advertisement

মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ ড্র হওয়ায় হাইতি ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে ব্রাজিল শিবিরে। উদ্বেগ রয়েছে নেমারের চোট নিয়ে। এর সঙ্গে যোগ হল গ্যাব্রিয়েলের চোট। পেটের বাঁ দিকে পেশীতে চোট পেয়েছেন তিনি। বুধবার মূল দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। রাফিনহার সঙ্গে আলাদা হালকা গা ঘামান শুধু। ব্রাজিলের রক্ষণের অন্যতম ভরসা গ্যাব্রিয়েল। মারকুইনহোসের সঙ্গে তাঁর জুটি গুরুত্বপূর্ণ।

ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির বিরুদ্ধে খেলার জায়গায় নেই গ্যাব্রিয়েল। তাঁর চোট নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে দলের চিকিৎসকেরা নজর রাখছেন। প্রথম ম্যাচে পয়েন্ট হারানো আনচেলোত্তির দলকে সমস্যায় হতে পারে হাইতির বিরুদ্ধেও।

নেমার গ্রুপ পর্বেই খেলতে পারবেন না। দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও অনিশ্চিত। এই পরিস্থিতিতে গ্যাব্রিয়েলের চোট গুরুতর হলে সমস্যায় পড়বে পাঁচ বারের বিশ্বজয়ীরা।

Advertisement
আরও পড়ুন