মীন রাশি

Monthly Horoscope

আপনার এই মাস ফেব্রুয়ারি ২০২৬, মীন রাশি

মীন রাশির এই মাসটা— ফেব্রুয়ারি, ২০২৬ কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের মাসিক রাশিফলে।

Advertisement
শ্রী জয়দেব
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৭:৩৫
Pisces

আপনার এই মাস

ফেব্রুয়ারি ২০২৬

অংশীদারি ব্যবসায় খুব ভাল ফল লাভ হতে পারে। কোনও ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে।

বাবার সঙ্গে বিবাদের যোগ। কোনও ভাল কাজে ব্যর্থ হতে পারেন। চাকরির স্থানে উন্নতির যোগ। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার, বিবাদের আশঙ্কা রয়েছে। মাসের মধ্য ভাগে কোনও শুভ ইঙ্গিত বিফল হতে পারে। আর্থিক চাপ বৃদ্ধি পাবে। মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। কোনও বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ। শেষের দিকে মায়ের চিকিৎসার জন্য ব্যয় হতে পারে।

Wealth prediction for Pisces horoscope সম্পদ

২/৫

মাসের প্রথম দিকে ব্যবসায় কর্মচারীর ভুলের জন্য আর্থিক সমস্যা হতে পারে।

Family prediction for Pisces horoscope পরিবার

২/৫

মাসের শেষ দিকে কোনও প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাধতে পারে।

Relationship prediction for Pisces horoscope সম্পর্ক

৩/৫

বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব মধুর থাকবে। শেষের দিকে চিন্তার বিষয় দেখা দিতে পারে।

Career prediction for Pisces horoscope পেশা

৩/৫

পেশাগত স্থানে মাসের মধ্য ভাগে কারও কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন।

Best Number for Pisces horoscope শুভ সংখ্যা

৫৪

Best Direction for Pisces horoscope শুভ দিক

পশ্চিম

Best Gemstone for Pisces horoscope শুভ রত্ন

পোখরাজ

শুভ রং

হলুদ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Advertisement