ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বহু মানুষই এক বার প্রেমে প্রতারিত হওয়ার পর আর প্রেমে পড়তে চান না। পাছে আবার মন ভাঙে এই ভয়ে। মন দিয়ে কষ্ট পেলে ভালবাসার প্রতি ভীতি সৃষ্টি হওয়াই স্বাভাবিক। কিন্তু নির্দিষ্ট কিছু তারিখে জন্মানো ব্যক্তিদের মন দিলে আর বিশ্বাস ভাঙার কোনও ভয় থাকে না। এ সকল জাতক-জাতিকা সঙ্গীর প্রতি অত্যন্ত আনুগত হন। তাঁকে কষ্ট দিয়ে কোনও কাজ করেন না। সম্পর্কে বিশ্বাসঘাতকতা করা এঁদের প্রকৃতিতে নেই। তালিকায় কোন কোন জন্মতারিখের কথা বলা রয়েছে, জেনে নিন।
কোন কোন জন্মতারিখে জন্মানো ব্যক্তিরা সঙ্গীর প্রতি অনুগত হন?
২: এই তারিখে জন্মানো জাতক-জাতিকারা অত্যন্ত আবেগতাড়িত হন। এঁরা এক বার যাঁকে ভালবাসেন, তাঁকেই বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন। প্রেমে অপরকে ব্যথা দেওয়া এঁদের প্রকৃতিতে নেই। সঙ্গীকে যে কোনও বিষয়ে সাহায্য করেন এঁরা। যে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এঁরা সঙ্গীর সঙ্গে আলোচনা করতে পছন্দ করেন।
১১: ১১ তারিখে জন্মানো জাতক-জাতিকারাও সঙ্গীর অনুগত হন। এঁরা ভালবাসার মানুষের মনের খেয়াল কী ভাবে রাখতে হয় জানেন। যে কোনও পরিস্থিতিতে ১১ তারিখে জন্মানো ব্যক্তি সঙ্গীর হাত শক্ত করে ধরে রাখেন। পরিস্থিতি যতই জটিল হোক, সঙ্গীর মনে ব্যথা দেওয়ার কথা এঁরা কল্পনাও করতে পারেন না। ভালবাসার মানুষকে খুশি করার জন্য এঁরা যা কিছু করতে পারেন।
২০: যে সকল জাতক-জাতিকার জন্মতারিখ ২০, তাঁরাও সঙ্গীর প্রতি অত্যন্ত নিষ্ঠাবান হন। ভালবাসার মানুষকে এঁরা কখনও একা বোধ করতে দেন না। সর্বদা তাঁর পছন্দ-অপছন্দের খেয়াল রেখে চলেন। ২০ তারিখে জন্মানো জাতক-জাতিকারা সঙ্গীর বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করেন না। সর্বদা চেষ্টা করেন পছন্দের মানুষটি যাতে খুশি হবেন, সে সকল কাজ করার।
২৯: ২৯ তারিখ জন্মানো ব্যক্তিরা ভালবাসার মানুষকে চোখে হারান। সঙ্গীর যে কোনও দরকারে এঁরা পাশে থাকেন। দিনের যে কোনও ফাঁকা সময় এঁরা পছন্দের মানুষের সঙ্গে কাটাতে ভালবাসেন। এঁরা এক বার যাঁকে ভালবাসেন, তাঁকে আর সহজে ভুলতে পারেন না। তাঁকে খুশি রাখার জন্য এঁরা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেন। সঙ্গীর ভাল লাগা, খারাপ লাগাকে সর্বদা গুরুত্ব দেন।