Astro Benefits of Betel Nut

কাজ থেকে বিয়ে, যে কোনও ক্ষেত্রে আসা বাধা দূর করতে কার্যকরী সুপারি! পালন করতে হবে সহজ পাঁচ টোটকা

জ্যোতিষশাস্ত্রে সুপারির নানা গুণের কথা বলা আছে। সেগুলি পালনে ভাগ্যের সদ্‌গতি ফেরানো সম্ভব। কী করতে হবে, জেনে নিন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৯:১৭
betel nut

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সুপারি খুবই ছোট্ট একটা ফল। কিন্তু ছোট্ট হলেও এর কার্যকারিতা প্রচুর। সুপারি এবং পান হিন্দুদের যে কোনও শুভ কাজে ব্যবহার করা হয়। সুপারি মা লক্ষ্মীর এবং গণেশের খুবই প্রিয় বলে মানা হয়। জ্যোতিষশাস্ত্রে সুপারির নানা গুণের কথা বলা আছে। আবার এই দুটো উপাদানকে অনেকেই মুখশুদ্ধি হিসাবে ব্যবহার করেন। জ্যোতিষশাস্ত্রে সুপারি দিয়ে বেশ কিছু টোটকা পালনের কথা বলা রয়েছে যা অত্যন্ত কার্যকরী।

Advertisement

টোটকা:

১) শনিবার একটা সুপারি একটা এক টাকার কয়েনের সঙ্গে নিয়ে ঠাকুরের আসনে রেখে দিতে হবে। এতে উপার্জনের নতুন পথ খুলতে শুরু হয় এবং অভাব কাছে ঘেঁষতে পারে না।

২) মঙ্গলবার একটা সুপারিকে লাল সুতো দিয়ে বেঁধে সদর দরজার কাছে লুকিয়ে রেখে দিন। এর ফলে নেগেটিভ শক্তি দূর হয়। অযথা খরচে রাশ টানা যায়।

৩) একটা সুপারিতে সিঁদুর মাখিয়ে হলুদ কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন। এর ফলে নজরদোষের কবল থেকে মুক্তি পাবেন এবং আটকে থাকা অর্থ ফেরত পেতে সুবিধা হবে।

৪) যদি বিয়েতে বাধা আসে, তা হলে একটা সুপারিতে সিঁদুর মাখিয়ে রুপালি রঙের বাক্সে রেখে দিন। তার পর সেই বাক্স পূর্ণিমার রাতে চাঁদের আলোয় রেখে দিন। এতে বিয়ের বাধা দূর হয়।

৫) যদি কাজে প্রচুর বাধা আসে তা হলে মঙ্গলবার একটা পানপাতায় ঘি এবং সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে তার উপর একটা সুপারি দিয়ে গণেশের চরণে অর্পণ করুন। বুধবার সমস্ত সামগ্রী নিয়ে নিজের কাছে রেখে দিন। ধীরে ধীরে কর্মে বাধা দূর হয়ে যাবে।

Advertisement
আরও পড়ুন