—প্রতীকী ছবি।
অতি পরিচিত ফলগুলির মধ্যে অন্যতম কলা। কলা খেতেও যেমন সুস্বাদু, তেমনই এর উপকারিতাও প্রচুর। শরীরের নানা রোগ প্রতিরোধ করতে কার্যকরী। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম। শাস্ত্রেও কলার নানা গুণের কথা রয়েছে। কলা ছাড়া হিন্দু ধর্মের যে কোনও শুভ কাজ বা পুজো পাকা কলা ছাড়া অসম্পূর্ণ। তবে জ্যোতিষশাস্ত্র কলার বিভিন্ন অন্য গুণের কথাও তুলে ধরেছে। জটিল জীবনকে সহজ করে তুলতে কার্যকরী কলা। কলা দিয়ে বেশ কিছু টোটকা রয়েছে যা করতে পারলে জীবনের নানা দিক দিয়ে সুফলপ্রাপ্তি হবে।
টোটকা:
১) কলার খোসাটা হাতে নিয়ে মুখের সামনে ধরে কিছু ক্ষণ চোখ বন্ধ করে ইচ্ছার কথা মনে মনে ভাবুন। এর ফলে ইচ্ছা পূরণ হবেই। এই ক্রিয়া পাকা কলার খোসা দিয়ে করতে হবে এবং কলা খাওয়ার আগে করতে হবে।
২) পাকা কলা রান্নাঘরের এমন কোনও জায়গায় লুকিয়ে রাখুন যেখানে কারও চোখ না যায়। কলাটা বেশ কিছু ক্ষণ সেখানেই রেখে দিন। এর ফলে ঘরের সকল প্রকার নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে।
৩) সারা দিন যদি ভাল ভাবে কাটাতে চান অথবা সারা দিনটাকে শুভ শক্তিতে ভরিয়ে রাখতে সকালে ঘুম থেকে উঠেই একটা কলা পাঁচ সেকেন্ড নিজের হাতে ধরে প্রার্থনা করুন। তার পর সেই কলা কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন। কলাটিকে খেয়ে ফেলা যাবে না।
৪) বৃহস্পতিবার লক্ষ্মীদেবীর সামনে একটা পান পাতাতে একটা কলা, একটা সুপুরি দিয়ে অর্পণ করুন এবং পরের দিন সব সামগ্রী ঠাকুরের সামনে থেকে সরিয়ে ফেলুন।
৫) বৃহস্পতিবার করে পাকা কলা অবশ্যই খাওয়ার চেষ্টা করুন।