Personality Test

ভুঁড়িতেই লুকিয়ে ভবিষ্যৎ! ‘মধ্যপ্রদেশ’ দেখেও আগামী দিনের নানা গোপন তথ্যের হদিস দেওয়া যায়, খোঁজ দিলেন জ্যোতিষী

পেটও যে আমাদের ব্যক্তিত্ব সম্বন্ধে একটা ধারণা দিতে পারে তা অনেকেরই জানা নেই। ফিট থাকার জন্য অনেকেই নানা ব্যায়াম করে পেটের ধরনে নানা পরিবর্তন আনেন। তবে যে কোনও মানুষেরই পেটের একটা নিজস্ব গঠন হয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৩:০৭
tummy

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমাদের শরীরের নানা অঙ্গের বিচার করে আমাদের ব্যক্তিত্ব সম্বন্ধে নানা তথ্যের হদিস দেওয়া যায়। সাহায্য করে জ্যোতিষশাস্ত্র। মুখমণ্ডলীর নানা অঙ্গের যে এতে ভূমিকা রয়েছে তা কমবেশি সকলেরই জানা। হাত, পা-ও যে এ বিষয়ে নানা ধারণা দেয় সেটিও মানুষজনের কাছে অজানা নয়। তবে পেটও যে আমাদের ব্যক্তিত্ব সম্বন্ধে একটা ধারণা দিতে পারে তা অনেকেরই জানা নেই। ফিট থাকার জন্য অনেকেই নানা ব্যায়াম করে পেটের ধরনে নানা পরিবর্তন আনেন। তবে যে কোনও মানুষেরই পেটের একটা নিজস্ব গঠন হয়। সেটির বিচার করে উক্ত মানুষের ব্যক্তিত্ব সম্বন্ধে নানা গোপন তথ্য জানানো সম্ভব। সেগুলি কী, জেনে নিন।

Advertisement
  • যে সকল ব্যক্তির পেটে একটা নির্দিষ্ট ভাঁজ বা রেখা দেখতে পাওয়া যায়, তাঁরা অত্যন্ত বুদ্ধিদীপ্ত হন বলে মনে করা হয়। এঁদের মাথা অন্যদের তুলনায় অনেক ভাল কাজ করে। এঁরা সমাজে প্রচুর সম্মান-প্রতিপত্তি লাভ করতে পারেন।
  • যাঁদের পেট একটু উঁচু ধরনের হয়, তাঁরা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তবে এঁদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার ঝোঁক দেখা যায়। এঁরা সর্বদা টিপটপ থাকতে পছন্দ করেন। নিজেকে সাজিয়ে-গুছিয়ে রাখেন। অপর মানুষ সহজেই এঁদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এক বিষয়ে এঁদের বেশি দিন মন টেকে না।
  • যে সকল ব্যক্তির পেটে দু’টি করে দাগ দেখা যায়, তাঁদের মধ্যে একসঙ্গে অনেকগুলি সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যায়। এঁরা নিজেদের সর্বেসর্বা ভাবেন। অপরকে তাঁর যোগ্য সম্মান দেন না এই সকল জাতক-জাতিকা।
  • যাঁদের পেট ও কোমর প্রায় সমান, তাঁরা অত্যন্ত পরিশ্রমী হন বলে মনে করা হয়। এঁরা কম বয়স থেকেই লক্ষ্য স্থির রেখে এগোতে পছন্দ করেন। যে কোনও কাজ দৃঢ়তার সঙ্গে করেন এবং সফল না হওয়া পর্যন্ত থামেন না। এঁদের জীবনে সুখ-সমৃদ্ধির কোনও অভাব থাকে না।
  • পেট পাতলা বা মসৃণ হওয়া অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। বিশেষ করে, মেয়েদের ক্ষেত্রে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই জাতক-জাতিকারা পরিবারে সম্মান এবং ভালবাসা পান। কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তিতেও বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় না।
Advertisement
আরও পড়ুন