Astrological Benefits of Fenugreek

শরীর ঠান্ডা করলেও পকেট করবে গরম, শুধু মানতে হবে সহজ চার নিয়ম! সামান্য মেথিতেই হবে মোক্ষলাভ

মেথি খেলে শরীর ঠান্ডা হয়। তবে ভাগ্যের উগ্রতাকে বশে আনতেও কার্যকরী মেথি। জ্যোতিষশাস্ত্রে মেথিদানার নানা উপকারের কথা বলা রয়েছে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ০৯:১৩
fengureek

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মেথি আমরা সকলেই রান্নায় ব্যবহার করি। কিন্তু রান্না বাদেও যে মেথিদানার আরও নানা গুণ রয়েছে তা বহু মানুষের কাছেই অজানা। মেথি খেলে শরীর ঠান্ডা হয়। তবে ভাগ্যের উগ্রতাকে বশে আনতেও কার্যকরী মেথি। জ্যোতিষশাস্ত্রে মেথিদানার নানা উপকারের কথা বলা রয়েছে। মেথি দিয়ে বিশেষ কিছু উপায় পালনে নানা দিক থেকে উপকার পাওয়া সম্ভব। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

টোটকা:

১) অনেক ক্ষেত্রে দেখা যায়, মনোমতো উপার্জনের পরও হাতে টাকাপয়সা থাকে না। নানাবিধ উপায়ে টাকা বেরিয়েই যায়, সঞ্চয়ও হয় না। এ ক্ষেত্রে কিছুটা মেথিদানা রাতে জলে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠেই সদর দরজায় মেথিসমেত জলটা ছিটিয়ে দিন। খরচ বশে রাখতে পারবেন।

২) অর্থাভাব কাটাতে প্রতি শনিবার কিছুটা মেথি কর্পূরের সঙ্গে জ্বালান। তার পর সেই ছাই নিয়ে টাকা রাখার জায়গায় নীচে রেখে দিন। দেখবেন, অর্থাভাব কেটে যাবে। অযথা ব্যয়ও কমবে।

৩) দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ মেটাতে বা নতুন কাজের সুযোগের সন্ধান পেতে, প্রতি দিন সকালে পাখিদের মেথিদানা খেতে দিন। খুব ভাল ফল পাবেন।

৪) অল্প পরিমাণ মেথিদানা লাল কাপড়ের টুকরোয় বেঁধে মানিব্যাগে রেখে দিন। এর ফলে মানিব্যাগে সব সময় টাকা থাকবে। টাকার অভাব কাছে ঘেঁষতে পারবে না।

Advertisement
আরও পড়ুন