Dream Indicating Wealth Gain

স্বপ্ন আনে হঠাৎ প্রাপ্তির বার্তা! ঘুমের দুনিয়ায় পাঁচ জিনিসের দেখা পেলে বুঝতে হবে ধনপ্রাপ্তি হবে, ঘুচবে অর্থকষ্ট

স্বপ্ন প্রায় সব মানুষই দেখেন। তাতে আসে নানা আজগুবি জিনিস, যার অর্থ আমরা সাধারণ বুদ্ধিতে বুঝতে পারি না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১২:৫৯
dreaming

—প্রতীকী ছবি।

টাকার দরকার সকলের জীবনেই রয়েছে। যে ব্যক্তির কাছে প্রচুর রয়েছে, তিনিও ভাবেন কী করলে উপার্জন আরও বাড়ানো যায়। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, অর্থ আসার আগে তার ইঙ্গিত মেলে স্বপ্নে। তা বলে সকলেই যে অর্থ লাভের আগে সে সকল জিনিসের স্বপ্ন দেখেন তা নয়। তবে অনেকের ক্ষেত্রেই এমনটা হয়। স্বপ্ন প্রায় সব মানুষই দেখেন। তাতে আসে নানা আজগুবি জিনিস, যার অর্থ আমরা সাধারণ মস্তিষ্কে বুঝতে পারি না। বিশেষ কিছু জিনিস রয়েছে সেগুলির দেখা যদি স্বপ্নে পাওয়া যায়, তা হলে বুঝতে হবে অর্থাগম হতে চলেছে। এ সকল স্বপ্ন সমৃদ্ধিলাভের ইঙ্গিত দেয়।

Advertisement

স্বপ্নে কোন জিনিসগুলি দেখলে বুঝবেন অর্থলাভ হতে চলেছে?

জল ভরা কলসি: স্বপ্নে জলভরা কলসি দেখতে পাওয়া অত্যন্ত শুভ মনে করা হয়। এটিকে সমৃদ্ধি এবং শুভ শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। এই স্বপ্ন কেবল অর্থপ্রাপ্তির ইঙ্গিত বয়ে আনে না, জীবনে সুখ-শান্তি লাভের পথও প্রশস্ত করে। স্বপ্নে জলভরা কলসি দেখতে পেলে বুঝবেন মা লক্ষ্মী আপনার কাজে তুষ্ট হয়েছেন।

পদ্মফুল: পদ্মফুল মা লক্ষ্মীর প্রতীক। স্বপ্নে বার বার পদ্মফুল দেখতে পেলে বুঝবেন লক্ষ্মীদেবী আপনার কোনও কাজে তুষ্ট হয়েছেন, যার ফলে শীঘ্রই জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। অর্থাভাব কেটে গিয়ে শুরু হবে সুখের সময়। এই স্বপ্ন দেখার পর পদ্মফুল সহযোগে মা লক্ষ্মীর পুজো করতে পারলে ফলপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

ঝাড়ু দিতে দেখা: স্বপ্নে কাউকে ঝাড়ু দিতে দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে যদি নিজেকেই ঝাড়ু দিতে দেখেন, তা হলে খুবই শুভ মনে করা হয়। এর ফলে জীবন থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায়, যার ফলে অর্থাগমের পথ প্রশস্ত হয়। জীবনে সমৃদ্ধি আসে। সংসারে সুখ বজায় থাকে।

সাদা হাতি: সাদা হাতি ঐশ্বর্য, ক্ষমতা এবং সমৃদ্ধির প্রতীক। স্বপ্নে সাদা হাতির দেখা পেলে বুঝবেন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে শীঘ্রই। এই স্বপ্ন আগত দিনে অর্থপ্রাপ্তি এবং বিলাসবহুল জীবনযাপনের সম্ভাবনার বৃদ্ধি ঘটায়।

সোনার গয়না: স্বপ্নে সোনার গয়না দেখাও অত্যন্ত শুভ। এই স্বপ্নও সমৃদ্ধিলাভের ইঙ্গিত দেয়। সোনার সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। তাই স্বপ্নে সোনা দেখার অর্থ কেবল ধনপ্রাপ্তিই বোঝায় না, সম্পত্তিলাভেরও ইঙ্গিত দেয়। এমন স্বপ্ন দেখলে চিন্তার কোনও কারণই নেই।

Advertisement
আরও পড়ুন