ছবি: (এআই সহায়তায় প্রণীত)
জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ১৯ জুন শুক্রবার রাত ১টা ৩৪ মিনিটে সূর্য এবং বৃহস্পতি পরস্পরের সঙ্গে ৩০ ডিগ্রি কোণে অবস্থান করে শক্তিশালী দ্বিদ্বাদশ যোগ তৈরি করবে। জ্যোতিষমতে, সূর্য ও বৃহস্পতি উভয়ই শুভ গ্রহ হওয়ায় এই যোগের প্রভাব অত্যন্ত ইতিবাচক হবে। গ্রহের বিশেষ গোচর এবং কিছু রাশির নিজস্ব গ্রহের অনুকূল অবস্থানের কারণে এই সময়কালে আর্থিক উন্নতির ক্ষেত্রে কয়েকটি রাশি বিশেষ সুবিধা পেতে পারে। নীচে সেই রাশিগুলির তালিকা দেওয়া হল—
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ মিশ্র হলেও অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিদেশে যোগাযোগ বা বহুজাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের ভাল উন্নতি হবে। আয়ের পাশাপাশি খরচের আধিক্য থাকতে পারে। খরচে রাশ টানা প্রয়োজন।
সিংহ রাশি
সিংহ রাশির জন্য এই সময়ে দূরযাত্রার মাধ্যমে বা পূর্বের কোনও বিনিয়োগ থেকে আকস্মিক লাভের যোগ তৈরি হতে পারে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনও সাহসী সিদ্ধান্তের কারণে কেরিয়ারে ইতিবাচক মোড় আসতে পারে। আইনি কোনও জটিলতা থাকলে তা সাবধানে সামলানো উচিত।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য দ্বিদ্বাদশ যোগের অবস্থান আত্মদর্শনের এবং গুপ্ত শত্রু দমনের জন্য শুভ। গবেষণামূলক কাজ বা গোপন কোনও উৎস থেকে ধনাগমন হতে পারে। পেশাজীবনে কাজের চাপ বাড়লেও তা ভবিষ্যতের জন্য উন্নতির পথ প্রশস্ত করবে।
মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের এই যোগের প্রভাবে আধ্যাত্মিক বোধ এবং শান্তি বজায় থাকবে। যাঁরা আমদানি-রফতানি বা বিদেশে কোনও রকম ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। অলসতা ত্যাগ করে সুযোগের সঠিক ব্যবহার করুন।