Astro Benefits of Coconut

ব্যবসায় উন্নতি আসবে, আটকে থাকা কাজও মিটে যাবে! নারকেল দিয়ে সাত টোটকা পালনে জীবন হবে সুন্দর

নারকেল দিয়ে করা বেশ কিছু সহজ টোটকা আমাদের ভাগ্যের বদল এনে দিতে পারে। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১০:৫৮
coconut

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নারকেল অত্যন্ত পবিত্র একটা ফল। মা লক্ষ্মীও এই ফল অত্যন্ত পছন্দ করেন। পুজোর নানা কাজে নারকেল ব্যবহার করা হয়। এ ছাড়া জ্যোতিষশাস্ত্রেও এর ব্যবহারের কোনও তুলনা হয় না। নারকেল দিয়ে করা বেশ কিছু সহজ টোটকা আমাদের ভাগ্যের বদল এনে দিতে পারে। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

Advertisement

টোটকা:

১) একটা নারকেল রান্নাঘরের এমন জায়গায় রাখুন যেখানে বাড়ির সকলের নজর পড়ে। কিন্তু তিন দিন পর্যন্ত কেউ যেন তা স্পর্শ না করে সেটার খেয়াল রাখুন। চতুর্থ দিন ওই নারকেল দিয়ে কিছু মিষ্টি তৈরি করে বাড়ির সদস্যদের খাওয়ান। এর ফলে বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক ভাল থাকে এবং যদি কোনও কারণে সম্পর্ক খারাপ হয়ে থাকে তা ভাল হয়ে যায়।

২) রাতে শোয়ার সময় মাথার কাছে একটা নারকেল রেখে ঘুমোতে যান। পরের দিন সকালে নারকেলটা নিয়ে রান্নাঘরে রেখে দিন। এর ফলে অবসাদ কম হয় বলে বিশ্বাস।

৩) একটা নিখুঁত নারকেল লাল কাপড়ে মুড়ে ব্যবসার বা চাকরির জায়গায় রেখে দিন। সাত দিন পরে নারকেলের কাপড়টা খুলে দিন। এতে আটকে থাকা কাজ দ্রুত হয়ে যায় এবং কর্মে উন্নতি হতে দেখা যায়।

৪) আর্থিক কষ্ট থেকে রেহাই পেতে শুক্রবার দিন লাল বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পুজো করুন। লক্ষ্মীদেবীর সামনে একটা নারকেল লাল কাপড়ে মুড়ে রাখুন। তার পর নারকেলটা এমন জায়গায় লুকিয়ে রাখুন যেখানে কারও নজর না পড়ে।

৫) শনি এবং রাহুর প্রকোপ থেকে বাঁচতে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে নারকেল অর্পণ করুন।

৬) বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে চারটে নারকেলের উপর কাজলের টিকা পরিয়ে বাড়ির চার কোণে রেখে দিন। এতে শুভ শক্তি প্রবেশ করতে সুবিধা হবে।

৭) ব্যবসায় দ্বিগুণ উন্নতি দেখতে চাইলে পর পর পাঁচটা মঙ্গলবার নিখুঁত একটা নারকেল হনুমানজির মন্দিরে অর্পণ করুন।

Advertisement
আরও পড়ুন