Beautiful Eyes Zodiac Signs

‘হরিণ-চোখ’ দিয়েই অন্যদের আকর্ষণ করার ক্ষমতা রাখেন চার রাশির ব্যক্তিরা, সহজে প্রভাবও ফেলতে পারে অন্যের জীবনে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি রাশির নিজস্ব কিছু শারীরিক বৈশিষ্ট্য থাকে। চোখের সৌন্দর্য এবং দৃষ্টির গভীরতার জন্য সাধারণত কয়েকটি রাশিকে বিশেষ ভাবে চিহ্নিত করা হয়। মনে করা হয়, দৃষ্টি দিয়েই তাঁরা অন্যদের মন জয় করে নিতে পারেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৩:৫৯

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্র মতে, কোনও ব্যক্তির জন্মরাশি তাঁর স্বভাব, ব্যক্তিত্ব এমনকি চেহারার কিছু বৈশিষ্ট্যের উপরেও প্রভাব ফেলে। জ্যোতিষবিদ্যা অনুযায়ী, এমন চার রাশির জাতক-জাতিকা রয়েছেন, যাঁদের চোখের সৌন্দর্যের মাধ্যমে অন্যেরা প্রভাবিত হন। খুব সহজেই তাঁরা আত্মবিশ্বাসী দৃষ্টির দ্বারা প্রথম আলাপেই মানুষের মনে জায়গা করে নিতে পারেন। সেই তালিকায় কোন কোন রাশি রয়েছে তা জেনে যাওয়া যাক—

Advertisement

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের চোখ বেশ বড় এবং উজ্জ্বল হয়। তাঁদের চাহনিতে এক ধরনের স্থিরতা এবং সৌন্দর্য থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভিড়ের মধ্যে তাঁরা সহজেই আলাদা করে নজর কেড়ে নিতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের চোখে এক ধরনের মমতা এবং সারল্য ফুটে ওঠে। এঁদের চোখ সাধারণত খুব অভিব্যক্তিপূর্ণ হয়। খুব সহজেই এই ব্যক্তিদের চোখের দিকে তাকিয়ে তাঁদের মানসিক অবস্থা বুঝে নেওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্কট রাশির ব্যক্তিদের সরল দৃষ্টি দেখে অনেকেই মুগ্ধ হয়ে যান এবং তাঁদের সঙ্গে ভরসার সম্পর্ক গড়ে তোলেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের চোখ সবচেয়ে বেশি রহস্যময় এবং তীব্র হয়। জ্যোতিষমতে, তাঁদের দৃষ্টিতে এক ধরনের সম্মোহনী শক্তি থাকে, যা খুব সহজেই অন্যদের আকর্ষণ করে। অনেক সময় কিছু না বলেই তাঁরা চোখের ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী এবং আবেগপ্রবণ হন। প্রেমের সম্পর্কে তাঁদের দৃষ্টি অনেক সময় বিশেষ আকর্ষণ তৈরি করেন।

মীন রাশি

জ্যোতিষশাস্ত্র মতে, মীন রাশির ব্যক্তিরা কল্পনাপ্রবণ এবং সংবেদনশীল হন। সেই চারিত্রিক বৈশিষ্ট্যের প্রভাব তাঁদের চাহনিতেও ধরা পড়ে। মীন রাশির জাতক-জাতিকাদের চোখ সাধারণত খুব স্বচ্ছ এবং মায়াবী হয়। দেখে মনে হতে পারে, তাঁরা প্রথম আলাপেই আপনার মনের কথা পড়ে ফেলছেন।

Advertisement
আরও পড়ুন