Vastu Tips

সূর্যাস্তের পর বাড়িতে এই পাঁচ জিনিস কিনে আনলেই পড়বে অশুভ ছায়া, দেখা দিতে পারে বাস্তুদোষও, কী বলছেন জ্যোতিষী?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পর কিছু নির্দিষ্ট জিনিস বাড়িতে নিয়ে আসা অশুভ বলে মনে করা হয়। এর ফলে বাস্তুদোষের আশঙ্কাও তৈরি হয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১১:৫৩

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, সূর্যাস্তের সময়টি হল উপাসনা বা সন্ধ্যারতির সময়। এই সময় কেনাকাটা বা আর্থিক লেনদেন না করে ঘরে প্রদীপ জ্বালিয়ে শান্তি বজায় রাখা সমৃদ্ধির জন্য সহায়ক। মনে করা হয়, সূর্যাস্তের পর সংসারের প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনে ঘরে প্রবেশ করলে লক্ষ্মী দেবী রুষ্ট হতে পারেন। সংসারে অশুভ ছায়ার প্রভাব পড়ার পাশাপাশি বাস্তুদোষও দেখা দিতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সন্ধ্যার পর কী কী জিনিস কিনলে তা অমঙ্গল বহন করে আনে—

Advertisement

দুধ ও দই

সাদা রঙের কোনও খাদ্যদ্রব্য যেমন দুধ, দই অথবা চিনি শুক্র গ্রহ এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষমতে, সন্ধ্যার পর এই জিনিসগুলি ক্রয় করলে পারিবারিক অশান্তি বা আর্থিক টানাপড়েন দেখা দিতে পারে।

সর্ষের তেল

সূর্যাস্তের পর সর্ষের তেল কিনে ঘরে প্রবেশ করা নেতিবাচক শক্তির প্রবাহকে আকর্ষণ করে। মনে করা হয়, সন্ধ্যার পর এই জিনিস কিনলে আর্থিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে, শনিবার সন্ধ্যায় তেল কিনে বাড়িতে ঢুকলে শনিদেবের রোষের মুখে পড়তে পারেন।

ছুরি এবং কাঁচি

ছুরি, কাঁচির মতো কোনও ধারালো বস্তু সন্ধ্যার পর ক্রয় করা অশুভ ইঙ্গিত বহন করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এর ফলে পরিবারে অশান্তি দেখা দেয় এবং ভালবাসার সম্পর্কে অবনতি ঘটে।

নুন

শাস্ত্রমতে, নুনকে লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। সন্ধ্যার পর নুন কিনলে বা কাউকে নুন ধার দেওয়ার ফলে সংসারে সমৃদ্ধি কমে যেতে পারে এবং ঋণের বোঝা বাড়তে পারে।

ঝাঁটা

সূর্যাস্তের পর নতুন ঝাঁটা কেনা বা ঘরবাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করা অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয়। এর ফলে গৃহকর্তার ভাগ্যে নেতিবাচক প্রভাব পড়ে। মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং বাস্তদোষও দেখা দিতে পারে।

Advertisement
আরও পড়ুন