ছবি: এআই সহায়তায় তৈরি।
২১ জুন পিতৃ দিবস। মাতৃ দিবস নিয়ে যতটা হইহই হয়, পিতৃ দিবসে নেই ততটা জৌলুস। অনেকটা বাবাদের ভালবাসার মতো। বেশির ভাগ বাবাই মুখে কিছু প্রকাশ করেন না, কিন্তু সন্তানের ভাল লাগা-খারাপ লাগার খেয়াল রাখেন। সন্তানের সকল স্বপ্ন পূরণের চেষ্টা করেন তাঁরা। নিজেদের স্বপ্নগুলি ধুলোমলিন অবস্থার মনের এক কোণে পড়ে থাকে। জীবনে সন্তান আসার পর বাবারা সেগুলি নিয়ে আর ভেবেও দেখেন না। ২১ জুন দিনটি সেই সমস্ত বাবাদের দিন। শাস্ত্র বলছে, কিছু রাশির ব্যক্তিরা বাবা হিসাবে শ্রেষ্ঠ হন। এঁদের সঙ্গে সন্তানের সম্পর্ক একটু বেশিই ভাল হয়। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।
কোন কোন রাশির বাবারা সন্তানের প্রিয় হন?
বৃষ: বৃষ রাশির বাবারা মুখে নিজেদের ভালবাসা প্রকাশ করতে পারেন না, তবে কাজে করে দেখিয়ে দেন। সন্তানের জন্য এই রাশির জাতকেরা করতে পারেন না এমন কোনও কাজ নেই। ছেলে-মেয়ের সমস্ত আবদার এঁরা পূরণ করার চেষ্টা করেন। সন্তানদের দুঃখ দেওয়ার মতো কোনও কথা এঁরা বলেন না। বাবা হিসাবে বৃষ রাশির জাতকেরা খুব ভাল হন।
কর্কট: কর্কট রাশির বাবারা আগলে রাখতে জানেন। সন্তান কোনও ভুল করলে তাঁকে বকুনি দেওয়ার বদলে এঁরা বুঝিয়ে বলতে বেশি পছন্দ করেন। ছেলে-মেয়েকে বকাবকি করে, সর্বদা ভয়ে ভয়ে রাখার বিষয়টা এঁদের মোটেই পছন্দ নয়। সন্তানের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখেন কর্কট রাশির বাবারা। সন্তান যেন এঁদের সঙ্গে সমস্ত বিষয় ভাগ করে নিতে পারে সে বিষয়ে খেয়াল রাখেন এঁরা।
সিংহ: ছোট থেকেই সন্তানকে জীবনের মূল্যবোধ শিখিয়ে বড় করে তোলেন সিংহ রাশির বাবারা। আত্মবিশ্বাসী হওয়ার গুরুত্ব ঠিক কতটা, সেই পাঠ এঁরা সন্তানকে দেন। তাঁদের ভাল-মন্দের খেয়াল রাখেন। বকা যেমন দেন, তেমনই বাহবা দিতেও কার্পন্য করেন না। নিজের ইচ্ছা ছেলে-মেয়ের উপর চাপিয়ে দেন না। তাঁদেরকে নিজেদের মতো শিখতে এবং বড় হতে দেন।
মীন: বাবা হিসাবে মীন রাশির বাবারা খুবই ভাল হন। সন্তানের সঙ্গে এঁদের বন্ধুর মতো সম্পর্ক হয়। সন্তানকে যত্নে ভরিয়ে রাখেন। তাঁদের সমস্ত আবদার পূরণ করার চেষ্টা করেন। কিন্তু ছেলে-মেয়ে যেন আদরে বাঁদর না হয় সেই খেয়ালও মীন রাশির জাতকেরা রাখেন। সন্তান যেন নির্দ্বিধায় মনের সব কথা তাঁদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। এ বিষয়ে খেয়াল রাখেন।